চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার গল্পের বই নিয়ে আসছেন কুসুম সিকদার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
কুসুম সিকদার এর নতুন গল্পের বই নিয়ে আসার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার জন্য সাধারণ মানুষের কাছে খ্যাতি পেয়েছেন, পরিচিতি পেয়েছেন, প্রশংসা পেয়েছেন সমালোচকের। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও। বলছি ‘শঙ্খচিল’ খ্যাত অভিনেত্রী কুসুম সিকদারের কথা! ‘অভিনেত্রী’ পরিচয়ের বাইরে তিনি নিজেকে লেখক ভাবতেই পছন্দ করেন!

সাহিত্যের সাথে যোগসাজশ ছেলেবেলা থেকেই। এরআগে ‘নীল ক্যাফের কবি’ নামে কবিতার বই প্রকাশ করে প্রশংসিত হয়েছেন তিনি। পাশাপাশি পেয়েছেন সিটি আনন্দ আলো পুরস্কার। এবার তিনি আসছেন নিজের লেখা প্রথম গল্পের বই নিয়ে।

মার্চে বইমেলা ২০২১ সামনে রেখে গল্পের বই নিয়ে প্রস্তুত কুসুম সিকদার। বইয়ের নাম ‘অজাগতিক ছায়া’, প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি প্রকাশ পাবে তাম্রলিপি প্রকাশনী থেকে।

কুসুম জানান, এরআগে আমার লেখা কবিতার বই প্রকাশিত হয়েছে। অনেকদিন ধরেই গল্প লেখার চেষ্টা করছি। এরআগে একটি বড় গল্প ডেইলি স্টার পত্রিকার ঈদ সংখ্যায় ছাপা হয়, এরপর গত বছর আরো একটি গল্প ছাপা হয় বাংলা ট্রিবিউনের ঈদ সংখ্যায়। তাই সাহস করে আসছে বই মেলায় গল্পের বই প্রকাশের উদ্যোগ নিয়েছি।

বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ

‘অজাগতিক ছায়া’ বইটি নিয়ে ‘লাল টিপ’ খ্যাত এই নায়িকা বলেন, বইটির ‘শরতের জবা’ এবং ‘ছায়াকাল’- দুটি গল্পই রহস্য রোমাঞ্চকর এবং দুটি গল্পেরই বর্ণনা ভৌতিক, অতি প্রাকৃতিক। গল্পের কেন্দ্রীয় চরিত্রগুলো হঠাৎ করেই অলৌকিকভাবে, দিন ও রাতের নির্দিষ্ট কিছু প্রহরে কতিপয় অজাগতিক ঘটনার সম্মুখিন হতে থাকে। যেগুলোর ব্যাখ্যা খুঁজতে গিয়ে তারা সময়ের এক অপার্থিব চোরাবালিতে ডুবে যেতে থাকে। তাদের চারদিকে বিরাজ করতে থাকে এক অবিচ্ছেদ্য বলয়ের শক্তি। কীভাবে সেই অতল গভীর ও অন্ধকার রহস্যময়, প্রায় অদৃশ্য অজানার চোরাবালি থেকে তারা উঠে আসে- সেই ভয়ংকর যাত্রার সাক্ষী হতে চাইলে বেলী, শরৎ, রিংকি, জ্যাকি, জবা ও পিকলুর সাথে আরোহন করতে হবে অজাগতিক ছায়ায়।

কুসুম জানান, ‘অজাগতিক ছায়া’র সব কাজ সম্পন্ন! আশা করছি বইমেলার শুরু থেকেই বইটি তাম্রলিপির স্টলে পাওয়া যাবে।

Tags: অভিনয়অভিনেত্রীকবিকবিতাকুসুমকুসুম সিকদারগল্পগহীনে শব্দধ্রুব এষপ্রকাশনীবইমেলালাল টিপলিড বিনোদনশঙ্খচিলসিনেমা
Previous Post

‘বিকল্প আবাসন ছাড়া লালদিয়ার চরের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে’

Next Post

তানভিরের ৫ উইকেট, ব্যাটে সাবলীল তানজিদ

Next Post
ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তানভিরের ৫ উইকেট, ব্যাটে সাবলীল তানজিদ

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুটির দিনে দুই জেলার সড়কে গেল ১২ জনের প্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT