চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার এমবাপে করোনা আক্রান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবল তারকা এমবাপে করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সতীর্থসহ ক্লাবের ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যে সংক্রমিতের তালিকায় নাম উঠল কাইলিয়ান এমবাপেরও। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন পিএসজি ও ফ্রান্সের ফরোয়ার্ড।

উয়েফা নেশনস লিগে ফ্রান্সের জার্সিতে ব্যস্ত থাকা এমবাপে বিশ্বজয়ীদের হয়ে পরের ম্যাচে বিশ্ব-রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে নামতে পারছেন না মঙ্গলবার। ফ্রেঞ্চ ফুটবল সোমবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নিজ বাড়িতে ফিরে এখন আইসোলেশনে আছেন এমবাপে। ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা গত ম্যাচে সুইডেনের বিপক্ষে একমাত্র জয়সূচক গোলটি করে ফ্রান্সকে উল্লাসে মাতিয়েছিলেন।

এমবাপের ক্লাব লিগ ওয়ান জায়ান্ট পিএসজিতে করোনার থাবা বসার শুরু অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসকে দিয়ে। পরে যোগ হন নেইমারসহ আরও চারজন।

ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লে’কিপে গত সোমবার জানায়, পিএসজির কোভিড শনাক্ত হওয়া খেলোয়াড়দের সকলেই স্প্যানিশ আইল্যান্ড অব ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের পর নতুন মৌসুমের আগে সমুদ্রসৈকতে সময় কাটাতে যান তারা। প্রত্যেকে এখন আইসোলেশনে আছেন।

নতুন মৌসুম শুরুর আগে বড় ধাক্কাই খেল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। আসছে ১০ সেপ্টেম্বর লিগ টাইটেল ধরে রাখার মিশনে নামার অপেক্ষায় পিএসজি। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, লিগ শুরুর এক-দুটি ম্যাচ হয়ত পিছিয়ে দেয়ার আবেদনই করতে হবে ক্লাবটিকে।

সুযোগ অবশ্য থাকছে লিগের নিয়মেই। কোনো ক্লাবের চার বা ততোধিক খেলোয়াড় করোনা সংক্রমিত হলে ম্যাচ পেছানোর আবেদন করা যায়। ভাইরাস আক্রমণে কাবু হয়ে আছে লিগ ওয়ানের আরও কিছু ক্লাব, মন্টেপিলিয়ের ও লিওঁ আছে বেশি ঝুঁকিতে।

Tags: ইকার্দিউয়েফা নেশনস লিগএমবাপেকরোনাকরোনাভাইরাসনাভাসনেইমারপিএসজিফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধান মানতে হবে

Next Post

সালমান শাহ: একটি প্রজন্মের নাম

Next Post
সালমান শাহ এর একটি জনপ্রিয় ছবি, বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান শাহ: একটি প্রজন্মের নাম

মেসি ব্যাকআপে অনুশীলন করছেন, নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সায় ‘নতুন অধ্যায়ের’ অনুশীলনে মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT