চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এবার একটু বুঝেশুনে কোচ নিতে চাচ্ছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 24, জুলাই 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ছিন্ন হয়ে যাচ্ছে সম্পর্ক। চন্ডিকা হাথুরুসিংহের পর স্টিভ রোডসের বেলায় হয়েছে এমন। এবার তাই কোচ নিয়োগে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাকে দায়িত্ব দেয়া হবে তিনি কাজ করবেন ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত। যে কারণে বুঝেশুনে সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় বিসিবি।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখে বিসিবিতে আবেদন জমা পড়েছে অসংখ্য। বিসিবি নিজ উদ্যোগেও যোগাযোগ করছে অনেকের সঙ্গে। যত দ্রুত সম্ভব হেড কোচ, পেস বোলিং কোচ, ফিজিও নিয়োগ দিতে চায় বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় একটা বিষয় পরিস্কার, জাতীয় দলের নতুন হেড কোচ হতে যাচ্ছেন বড় মাপের কেউ। সচেতনভাবেই নামটি গোপন রেখে তিনি জানালেন কোচ নিয়োগের অগ্রগতি ও ভাবনা সম্পর্কে।

‘কোচ নিয়ে আমাদের প্রক্রিয়া চলছে। একজন কোচ তো না। হেড কোচ, ফাস্ট বোলিং কোচ, ফিজিও আছে। আমরা এবার ঠান্ডা মাথায় বুঝেশুনে কোচ নিতে চাচ্ছি। শুধু নাম বা অতীত অভিজ্ঞতা দেখে না, এবার একটু বুঝেশুনে কোচ নিতে চাচ্ছি।’

‘যত তাড়াতাড়ি সম্ভব কোচ নিয়োগের চেষ্টা করছি। বিশ্বকাপ শেষ হলেও এখনও কয়েকজনের (বিদেশি কোচ) কমিটমেন্ট শেষ হয়নি। কয়েকজন আটকে আছে। কথাবার্তা চলছে অনেকের সঙ্গেই। ওখান থেকে শর্ট লিস্ট করে নিজেরা পরখ করে নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেব।’

বুধবার বিকেলে ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান। দীর্ঘ সংবাদ সম্মেলনে কোচ ইস্যু বড় হয়ে সামনে আসে। কবে নাগাদ কোচ চুড়ান্ত হবে; জানতে চাওয়া হলে বিসিবি প্রধান বলেন, ‘একটা তো ফরম্যালিটি তো আছেই। সাধারণত দেখা যায় একটু যদি নামীদামী কোচ আনতে চাই তারা সাধারণত এই নিয়মে আবেদন করেন না। তাদের এজেন্ট থাকে এবং তাদের মাধ্যমে কথা বলতে হয়। আবেদন জমা হয়েছে আবার আমরাও যোগাযোগ করছি। যত দ্রুত সম্ভব আমরা চাই কোচ নিয়োগ দিতে।’

টাইগারদের ইংলিশ হেড কোচ স্টিভ রোডসের সঙ্গে বিসিবির সম্পর্ক ছিন্ন হয়ে যায় বিশ্বকাপ শেষেই।রোডসকে বাছাই করেন কোচ নিয়োগে পরামর্শক হিসেবে কাজ করা গ্যারি কারস্টেন। তখন চুক্তি হয় ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবেন তিনি। কিন্ত তার আগেই দুই পক্ষের সম্মতিতে ভেঙে যায় চুক্তি। ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Tags: লিড স্পোর্টস
Previous Post

রিফাত হত্যা মামলার তদন্ত পিবিআইতে স্থানান্তর চান মিন্নির বাবা

Next Post

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: অনিন্দ্য ব্যানার্জি

Next Post

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: অনিন্দ্য ব্যানার্জি

ফাইল ফটো

ঈদে পণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT