চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার উল্টোপথে সিনিয়র সচিব, ডিআইজিসহ উর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
8:44 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2017
in অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবার রাজধানীর বিজয় সরণি এলাকায় উল্টোপথে চলা সিনিয়র সচিব, পুলিশের ডিআইজি, সেনাবাহিনী এবং নৌবাহিনীর গাড়িসহ মোট ৫০টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তেজগাঁও ফ্লাইওভারের নিচে এই অভিযান চলে। জরিমানা হওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে ৪৭টি মোটরসাইকেল, ২টি প্রাইভেটকার এবং একটি পাজেরো জিপ।

এ বিষয়ে ট্রাফিক বিভাগ (পশ্চিম) শেরেবাংলা নগর জোনের সিনিয়র সহকারি কমিশনার শহীদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন,  জাতীয় সংসদের সিনিয়র সচিব আবদুর রব হাওলাদারের প্রাইভেটকার উল্টো পথে আসার কারণে ৭০০ টাকা জরিমানা করা হয়। তার গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-ঘ-১১-৫৮৩০। এসময় তিনি গাড়িতে ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় উল্টোপথে আসার সময় গাড়িটিকে আটকে দেয়া হয়।

তিনি আরো বলেন, সিনিয়র সচিবের গাড়ির চালক মুক্তাদিরের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ছিল না। এই কর্মকর্তার গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, পাজেরো জিপ নিয়ে উল্টোপথে চলা পুলিশের ডিআইজি’র পরিচয় জানা যায়নি। এসময় তিনি গাড়িতে ছিলেন না। তার গাড়ি নম্বর ঢাকা মেট্রো-চ-১৪২০৮৫। পরে উল্টোপথে গাড়ি চালানোর দায়ে মোটরযান আইনের ১৪০ ধারায় ৪০০ টাকা জরিমানা করার পর গাড়িটি সোজাপথে চলে যায়।

সেনাবাহিনীর মোটর সাইকেল ও নৌবাহিনীর প্রাইভেট কারের বিরুদ্ধে মামলা করে কাগজ-পত্র নিজ নিজ বিভাগে পাঠিয়ে দেয়া হয়েছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।

সন্ধ্যা ৬টার পর অভিযানস্থলে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, উল্টোপথে গাড়ি চালানো শুধু বেআইনি নয়, অপরাধও। কেউ যেন উল্টোপথে গাড়ি চালাতে না পারে সেজন্য এই অভিযান। আমাদের এই অভিযান প্রায়ই চালানো হবে। কোন কোন জায়গা দিয়ে উল্টোপথে গাড়ি আসে, সে বিষয়ে খোঁজ নিয়ে ওই সব জায়গায় আমরা অভিযান চালাব।

সোমবার উল্টোপথে এসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ অনেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে জরিমানা গুণতে হয়। এদিন বিকেলে হেয়ার রোডে ট্রাফিক পুলিশের ঘণ্টা দুয়েকের ওই অভিযানে ৫০টির মতো গাড়ি আটকানো হয়, যার বেশিরভাগই ছিল সরকারি কর্মকর্তাদের।

এর আগেরদিন রোববার এরকম অভিযানে উল্টোপথে আসা মোট তিন শতাধিক গাড়ি আটকে মামলা দেওয়া হয়।

Tags: উল্টোপথে গাড়িপুলিশের অভিযান
Previous Post

টাঙ্গাইলে ইয়াবা ও হেরোইনসহ যুবলীগের আহ্বায়ক আটক

Next Post

নিউইর্য়কে আক্কাস মাহমুদের বিয়ের ছবি প্রদর্শনীর বর্ণাঢ্য উদ্বোধন

Next Post
নিউইয়র্কে আক্কাস মাহমুদের বিয়ের ছবি প্রদর্শনী উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইর্য়কে আক্কাস মাহমুদের বিয়ের ছবি প্রদর্শনীর বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশের ফুটবল দল অনুশীলন করছে, ট্রফি জেতার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রফি নিয়ে বাড়ি ফিরতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT