চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ঈদেও ভিন্নধর্মী কাজ নিয়ে আসছেন বান্নাহ্

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 29, জুলাই 2020
in বিনোদন
A A
একজন নারী বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, সবুজ প্রকৃতির মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

কল্পনায় তিনি দেখেন স্থান, সময়, এমনকি প্রতিটি দৃশ্যেই আনুষঙ্গিক কী কী উপাদান রয়েছে। বুঝে নেন সংলাপের অর্থ এবং গভীরতা। গল্পের মেজাজ, সুর এবং সেই মর্মেই কাস্টিং এবং শুটিং। সর্বপরি হাজারো বিষয়ের সঠিক অংক কষা এবং প্রয়োগ। শুধু নিজে বুঝলেই চলবে না, সবাইকে তা বোঝানোর দায়িত্বটিও পালন করেন সুনিপুনভাবে। তিনি মাবরুর রশীদ বান্নাহ।

প্রতিটি উৎসবেই যিনি একাধিক ভিন্নধর্মী কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারের ঈদে ১৪ টির মতোন নাটক দর্শকদের উপহার দিতে যাচ্ছেন তিনি।

‘এ্য বিটার লাভ স্টোরি’ তাহসান এবং সাফা কবির অভিনীত এই নাটকটি দেখা যাবে একটি বেসরকারি টেলিভিশন এবং ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে। তাহসান, মনিরা মিঠু প্রমুখ অভিনীতি ‘আই মিস ইউ মা’ নাটকটি দেখো যাবে লুমিনো পিকচার্স এর ইউটিউব চ্যানেলে।

বান্নাহ্ জানান, জোভান, সাবিলা নূর অভিনীত ‘মধ্যবিত্ত হওয়াটাই পাপ’। মারজুক রাসেল , এলেন শুভ্রর প্রমুখ অভিনীত ‌’আমার অপরাধ কী?’। শহিদুজ্জামান সেলিম এবং এলেন শুভ্র অভিনীত ‌’বাপরে, বাপ!’। জোভান এবং তাসনুভা তিশা অভিনীত ‘সাহেব, বিবি ও চোর’ । জোভান, সাবিলা নূর প্রমুখ অভিনীত ‘ডেট রুম’। এই নাটকগুলো দেখা যাবে লুমিনো পিকচার্স এর ইউটিউব চ্যানেলে। তৌসিফ, সাবিলা নূর প্রমুখ অভিনীত নাটক ‘বায়না’। সরোয়ার টিউব তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে নাটকটি।

‘শ্বশুর সাহেবের আগমন’ এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাবিলা নূর সহ আরও অনেকে। এটি প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশনে। পাশাপাশি জি সিরিজের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে নাটকটি। মোশাররফ করিম, শায়লা সাবি প্রমুখ অভিনীত ‘ব্যাঞ্জনবর্ণ’ প্রচারিত হবে অন্য আরেকটি টেলিভিশনে।

এছাড়াও আরফান নিশো ও তানজিন তিশা অভিনীত ‘ব্লাইন্ড বার্ডস’, সৈয়দ জামান শাওন ও টয়া অভিনীত ‘দায়িত্ত্ব’, সৈয়দ জামান শাওন ও পার্সা ইভানা অভিনীত ‘ডিপ্রেসড জেনারেশন’ এবং মুশফিক ফারহান ও উর্মিলা শ্রাবন্তী কর অভিনীত ‘হ্যাপী ম্যারেজ এনিভার্সারি’ প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে ।

Tags: এলেন শুভ্রতাহসানতৌসিফ মাহবুবমনিরা মিঠুলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমসাবিলা নূর
Previous Post

আর্থারের বিরুদ্ধে মামলা করবে বার্সা

Next Post

আওয়ামী লীগের মোট অর্থের পরিমাণ ৫০ কোটি ৩৭ লাখ টাকা

Next Post
আওয়ামী লীগের নেতারা বৈঠকে আলোচনা করছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের মোট অর্থের পরিমাণ ৫০ কোটি ৩৭ লাখ টাকা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, একে অপরের সাথে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট দলের সঙ্গে পয়েন্ট হারালে ‘বড় বিপদ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT