চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ইফতার পার্টিতে অনাগ্রহী বিএনপি

চকোর মালিথা by চকোর মালিথা
7:27 পূর্বাহ্ন 20, জুন 2015
in রাজনীতি
A A

অন্যবারের মতো হচ্ছে না। প্রায় প্রতিদিনের ইফতার পার্টির রাজনীতিতে এবার যাচ্ছে না বিএনপি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সাকূল্যে চারটি ইফতার পার্টির আয়োজন করবেন। আর যোগ দেবেন জামায়াতসহ তিনটি দলের ইফতার পার্টিতে।

তবে এই জামায়াত জটিলতায় বেগম জিয়ার রোববারের ইফতারে আওয়ামী লীগের না যাওয়ার সম্ভাবনাই বেশি।

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে ওই ইফতারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সরকারিদলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

কিন্তু ২০ দলের শরিক হিসেবে জামায়াতও আমন্ত্রিত থাকায় আর জামায়াতের কেউ কোনো অনুষ্ঠানে থাকলে সেখানে আওয়ামী লীগের না যাওয়ার সিদ্ধান্ত আছে। গত কয়েক বছর বেগম জিয়ার কোনো ইফতার মাহফিলে তাই আওয়ামী লীগ নেতারা যোগ দেননি।

‘এটা আমাদের নীতিগত অবস্থান,’ বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।

এ বিষয়ে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, আসা না আসা বড় কথা নয়। রাজনৈতিক সৌহার্দ্য বাড়ানোর জন্য আমরা আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করছি যে তারা যোগ দেবেন।

কয়েকদিন আগেই আসাদুজ্জামান রিপন আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের কাছে শেখ হাসিনার জন্য খালেদা জিয়ার আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

আওয়ামী লীগকে বিএনপি ইফতারে দাওয়াত জানালেও ১৪ দলের অন্য শরিক এবং বামপন্থীদের আমন্ত্রণ জানায়নি সংসদের বাইরে থাকা বৃহত্তম বিরোধীদল।

রাজনীতিকদের জন্য ইফতারের আয়োজনসহ এবারের রোজায় বেগম জিয়া মোট চারটি ইফতার মাহফিলের আয়োজন করছেন। এর প্রথমটি ছিলো প্রথম রোজায়। সেদিন আলেম এবং এতিমদের সঙ্গে তিনি ইফতার করেছেন।

এর বাইরে বসুন্ধরার নবরাত্রি হলেই পেশাজীবী এবং বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তিনি ইফতার করবেন ২২ জুন। পরদিন ওয়েস্টিন হোটেলে বিদেশী কূটনীতিকদের ইফতারে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন।

এর বাইরে কেন্দ্রীয় বা মহানগর বিএনপি কিংবা দলের অন্য কোনো সহযোগী বা অঙ্গ সংগঠন আনুষ্ঠানিকভাবে কোনো ইফতার পার্টির আয়োজন করবে না। এজন্য সরকারের ‘হামলা-মামলা-জুলুম-নির্যাতন’কে দায়ী করেছেন দলের একাধিক নেতা।

নিজের চারটি ইফতার ছাড়া ২০ দলীয় জোটের শরিক জামায়াত, বিকল্পধারা এবং এলডিপির ইফতারে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন। সাংবাদিক এবং পেশাজীবীদের আমন্ত্রণেও একটি ইফতার পার্টিতে যোগ দিতে পারেন বেগম খালেদা জিয়া।

Tags: আওয়ামী লীগইফতারবিএনপি-জামায়াত
Previous Post

বিলুপ্তির নতুন পর্যায়ে বিশ্ব

Next Post

নোয়াখালীতে সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের বন্দুক যুদ্ধ, আটক ৪

Next Post

নোয়াখালীতে সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের বন্দুক যুদ্ধ, আটক ৪

মার্কিন দূতাবাস থেকে লাদেনের মৃত্যু সনদ নেয়ার খবর ফাঁস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT