চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অভিনেতা ডি নিরো’র রেস্টুরেন্টে বিস্ফোরক ডিভাইস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 অপরাহ্ন 25, অক্টোবর 2018
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন, সংবাদমাধ্যম সিএনএন এবং ডেমোক্রেটিক দলের সিনিয়র নেতাদের বাসায় পাঠানো বিস্ফোরক প্যাকেটের মতো এবার আরেকটি প্যাকেট পাঠানো হয়েছে অভিনেতা রোবার্ট ডি নিরো’র মালিকানাধীন একটি রেস্টুরেন্টে।

পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার সকালের দিকে ম্যানহাটনে অবস্থিত ওই রেস্টুরেন্টে বিস্ফোরক ডিভাইসটি পাঠানো হয়।

এর আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকেও এরকম প্যাকেট পাঠানো হয়েছে। বিস্ফোরক ডিভাইস পাঠানোর ঘটনা এ পর্যন্ত নবম বারের মতো ঘটলো। যাদের এভাবে ডিভাইস পাঠানো হয়েছে তাদের প্রায় সবাই ছিল ট্রাম্প বিরোধী।

ডি নিরো’ও একজন ট্রাম্প বিরোধী ফিল্ম সুপার স্টার। ট্রাম্পের ব্যাপক বিরোধিতার করার জন্য তাকে ‘জাতীয় বিপর্যয়’ বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প।

নিউইয়র্ক প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিস্ফোরক ডিভাইস পাওয়ার পরে সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট বিল্ডিং ও তার ত্রিবেকা ফিল্ম হাউজকে খালি করে ফেলা হয়।

ওই ঘটনা শোনার পর মিডিয়া ভুল নিউজ ছড়াচ্ছে বলে অভিযোগ এনে একটি টুইট করেছেন তিনি। তবে টুইট বার্তায় বিস্ফোরক ডিভাইস উদ্ধারের ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি।

এই ঘটনার মাত্র একদিন আগে বুধবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাসা থেকে বোমা উদ্ধার করা হয়।

এর দু’দিন আগে সমাজসেবক জর্জ সোরোসেরে নিউইয়র্কের বাসায় বোমা পাঠানো হয়েছিল। তবে কারা এই বোমা পাঠাচ্ছে তা এখনও জানা যায়নি।

হোয়াইট হাউসের মুখপাত্র এ বিষয়ে বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড জনপ্রতিনিধিদের উপর সহিংস হামলা চালানোর চেষ্টারই অংশ। তবে এই ধরণের ঘৃণ্য অপরাধকে সহ্য করা হবে না, এই ধরণের জঘন্য অপরাধীদের আইনের মুখোমুখি করা হবে।

তিনি জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা ও আইন প্রণয়নকারী সংস্থা বিষয়টি তদন্ত করছে এবং সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Tags: বিস্ফোরক উদ্ধার
Previous Post

বেলকেও ছাড় দিল না স্প্যানিশ কর কর্তৃপক্ষ

Next Post

ফিফা র‍্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়েছে বাংলাদেশ, শীর্ষে বেলজিয়াম

Next Post

ফিফা র‍্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়েছে বাংলাদেশ, শীর্ষে বেলজিয়াম

ব্যারিস্টার মইনুল এখনও জেলে কেন, উত্তর চাই: ড. কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT