চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অপুর ‘ফ্যামিলি টাইম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 পূর্বাহ্ন 16, এপ্রিল 2017
in বিনোদন
A A
শাকিব খান, অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়

শাকিব খান, অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়

পহেলা বৈশাখের সন্ধ্যায় স্বামী শাকিব খান আর ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে তোলা নিজের ছবি ফেসবুকে দিয়েছেন অপু বিশ্বাস। তাতে ক্যাপশন দিয়েছেন, ‘ফ্যামিলি টাইম’। সম্প্রতি এই দুটি শব্দের জন্য শাকিব খান, অপু বিশ্বাস আর বুবলীর জীবনের অনেক কিছু পাল্টে গেছে।

গত ১৮ মার্চ ফেসবুকে একটি ছবি দিয়ে চিত্রনায়িকা বুবলী লিখেছিলেন ‘ফামিলি টাইম’। বুবলীদের বাসায় তোলা এই ছবিতে ছিলেন বুবলী, তার দুই বোন, ভাই আর শাকিব খান। এই ছবি দেখে রেগে যান অপু বিশ্বাস। পরে বুবলী অভিযোগ করে বলেন, ওই দিনই বুবলীকে তার মুঠোফোন নম্বরে কল করে আপত্তিকর ভাষা ব্যবহার করেন অপু।

এরপর অপুকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে হলে তিনি বলেন, ‘ফ্যামিলি টাইম দিয়ে বুবলী কী বোঝাতে চাইছে? শাকিব কি বুবলীর ফ্যামিলি মেম্বার? ও কেন এটা লিখেছে?’

এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। জানা যায়, অপু শাকিবের স্ত্রী। নয় বছর আগে তাদের বিয়ে হয়েছে। আর আব্রাহাম খান জয় তাদের সন্তান। পরে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সব কিছু মেনে নেন শাকিব খান।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এ​কটি​ পাঁচ তারকা হোটেলে স্ত্রী আর সন্তানের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক সময় কাটান শাকিব খান।

আগামীকাল সোমবার বিকাল থেকে পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিং করবেন শাকিব খান ও বুবলী। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘আমার স্বামী তার পেশার জায়গা থেকে যে কোনো নায়িকার সঙ্গে কাজ করতে পারে। তাঁর জন্য আমার সব সময়ই শুভ কামনা থাকবে।’

‘রংবাজ’ ছবির ছবির পরিচালক শামীম আহমেদ রনি জানান, ২ মে পর্যন্ত পাবনা আর নাটোরে শুটিং হবে ছবিটির। এরপর শুটিং হবে কলকাতা আর সুইজারল্যান্ডে।

অপু বিশ্বাস ফেসবুকে এই ছবিটি দিয়ে লিখেছেন, ‘ফ্যামিলি টাইম’

ছবি : সংগৃহীত

Tags: অপু বিশ্বাস
Previous Post

ভোলায় যে কারণে অসময়ে নষ্ট হয়ে যাচ্ছে তরমুজ

Next Post

মমতাজ গাইছেন ‘ফিরব না আর ঘরে’

Next Post
মমতাজ

মমতাজ গাইছেন ‘ফিরব না আর ঘরে’

আবার আইনি ঝামেলায় সঞ্জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT