চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের বাজেট ব্যবসাবান্ধব হলেও টেক্সাইলবান্ধব নয়

সৌমিক আহমেদ by সৌমিক আহমেদ
4:16 পূর্বাহ্ন 05, জুন 2015
in অর্থনীতি
A A

২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব হলেও তা টেক্সাইলবান্ধব নয় বলে মন্তব্য করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ। প্রস্তাবিত বাজেটে আরোপিত উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনগুলো।

শুক্রবার সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতারা বলেন, ২০১২ সালে তাজরীন গার্মেন্টেসে আগুন এবং রানা প্লাজা ধসের পর গত বছর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে দেশের তৈরি পোশাক খাত। তবে এ বছরের শুরুতেই টানা তিন মাসের রাজনৈতিক সহিংসতায় রপ্তানিমুখী এ খাতের আয় ব্যাহত হয়েছে। তার ওপর উৎসে আয়কর দশমিক তিন শূন্য থেকে এক শতাংশ করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তাই শিল্প মালিকরা মনে করে করছেন এবারের বাজেট ব্যবসাবান্ধব হলেও টেক্সটাইলবান্ধব হয়নি।

বিজেএমইএ আতিকুল ইসলাম বলেন, পোশাক শিল্প মালিকরা ৪৪ লাখ শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। উৎস কর কমিয়ে পূর্বের অবস্থায় নিলে অনেক বেশি কর্মসংস্থান হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, এবারের বাজেটে গার্মেন্ট শিল্পের যন্ত্রপাতির ওপর প্রথমবারের মতো এক শতাংশ আমদানি শুল্ক প্রস্তাব করা হয়েছে। যা শিল্প মালিকদের জন্য হুমকি স্বরূপ। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি যন্ত্রাংশের ওপর শুল্ক প্রত্যাহার করা হোক।

বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, আজকের পরিস্থিতিতে যে দাবি করছি সেটি চিরস্থায়ী। এটি একটি প্রস্তাবনা বাজেট। আমরা সবার সহযোগিতা চাই, আপনাদের বিজ্ঞ মতামত চাই। মতামতের মাধ্যমে সরকারের কাছ থেকে যেনো আমরা একটা ভালো ফলাফল পাই।

ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার শক্ত অবস্থানের কারণে মুনাফা কমে যাওয়ার পরও উৎসে আয়করের সিদ্ধান্তকে আত্মঘাতী মনে করছে তৈরি পোশাক মালিকদের সংগঠনগুলো।

তবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত পোশাক কারখানা তৈরিতে বিভিন্ন আমদানি পণ্যের উপর ১৫ শতাশং মূল্য সংযোজন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পোশাক শিল্প মালিকরা।

Tags: বাজেট ২০১৫-১৬
Previous Post

বাজেট দেশীয় ঋণের উপর নির্ভরশীলতা বাড়াবে: সিপিডি

Next Post

শিক্ষাখাতের বরাদ্দ পুনর্বিবেচনার আহ্বান শিক্ষাবিদদের

Next Post

শিক্ষাখাতের বরাদ্দ পুনর্বিবেচনার আহ্বান শিক্ষাবিদদের

ইরফানকে টম হ্যাংকসের ক্ষুদে বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT