চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের ঈদেও প্রেক্ষাগৃহে শাকিবের দাপট অব্যাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 16, জুন 2018
in বিনোদন
A A

দেশের তারকা অভিনেতা শাকিব খান। গত এক দশক থেকে ঢাকাই চলচ্চিত্র তার কাঁধেই ভর করে চলছে। সারা বছর প্রেক্ষাগৃহে তার ছবিই নিয়মিত চলে। আর বিশেষ দিবসেতো কথায় নেই! চলতি ঈদেও দেশের প্রেক্ষাগৃহ গুলোতে একাই দাপট জারি রেখেছেন ঢাকাই সিনেমার কিং খান!

দেশে সিনেমা হলের আকাল। দিনকে দিন ভালো সিনেমার অভাব আর দর্শক খরার কারণে সিনেমা হল ক্রমশ কমছেই। তবে ঈদকে কেন্দ্র করে প্রতি বছরেই বেশকিছু অনিয়মিত সিনেমা হল চালু হয়। গত কয়েক বছরের মধ্যে এবারই নাকি ঈদকে সামনে রেখে সবচেয়ে বেশি হল চালু হওয়ার নজির। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের প্রায় সাড়ে তিনশো সিনেমা হল চালু হয়েছে। এই সাড়ে তিনশো সিনেমা হলেই ভাগ বাটোয়ারা করে চলবে ঈদে মুক্তি পাওয়া ৫টি চলচ্চিত্র।

ঈদে দেশজুড়ে মুক্তি পাওয়া নতুন পাঁচ চলচ্চিত্রের মধ্যে তিনটি চলচ্চিত্রই শাকিব খান অভিনীত। পাঙ্কু জামাই, চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া এবং সুপার হিরো। এমনকি শাকিব অভিনীত কলকাতার একটি ছবি মুক্তির কথা ছিলো। কিন্তু শেষ সময়ে উচ্চ আদালতের নির্দেশে ভারতীয় ছবি মুক্তি নিয়ে নিষেধাজ্ঞা জারি হওয়ায় ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ‘ভাইজান এলো রে’ নামের ছবিটি। তবে শুক্রবার থেকে ছবিটি কলকাতায় চলছে।

এদিকে ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে যথারীতি সিনেমা হল দখলের লড়াইয়ে এবারও ‘রাজত্ব’ বজায় রেখেছে শাকিব খান। পাঁচটি ছবির মধ্যে শাকিবের তিনটির দখলেই দেশের বেশীর ভাগ সিনেমা হল। মোট সাড়ে তিনশো হলের মধ্যে ‘পোড়ামন ২’ সিনেমা হল পেয়েছে মোট ২৩টি এবং ইমপ্রেস টেলিফিল্মের ‘কমলা রকেট’ হল পেয়েছে ৩টি। এই মোট ২৬টি হল ছাড়া বাকি হলগুলো দেশের তারকা অভিনেতা শাকিব খানের দখলে।

এরমধ্যে সবচেয়ে বেশি হল পেয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত উত্তম আকাশের ছবি ‘চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। মোট ১৩৩টি সিনেমা হলের তালিকা প্রকাশ করেছে ছবিটির প্রযোজনা সংস্থা খান প্রোডাকশন। এরপরই সবচেয়ে বেশী হল পেয়েছে আশিকুর রহমান পরিচালিত আলোচিত ছবি ‘সুপার হিরো’। হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত এই ছবিতেও শাকিবের সঙ্গে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে।

শাকিব খান অভিনীত আরেক ছবি ‘পাঙ্কু জামাই’। ছবিটি প্রায় পঞ্চাশটির মতো সিনেমা হল পেয়েছে বলে জানা গেছে। আব্দুল মান্নান খান পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।

তবে এবার ঈদে সবচেয়ে বেশী আলোচনায় ‘পোড়ামন ২’। এমনকি ঈদে মুক্তি পাওয়া পাঁচটি ছবির মধ্যে সবার আগে এই ছবিটি মুক্তি নিশ্চিত করে। প্রচার প্রচারণাও ছিলো তুঙ্গে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী। ছবিতে জুটি হয়েছেন ছোট পর্দার তারকা অভিনেতা সিয়াম আহমেদ ‘নূর জাহান’ খ্যাত নায়িকা পূজা চেরি। ধারনা করা হচ্ছে, এই ছবিটি এই ঈদে সবচেয়ে ব্যবসাসফলতাও পেতে পারে!

Tags: কমলা রকেটনূর ইমরান মিঠুপোড়ামন-২লিড বিনোদনশাকিব খানসিয়ামসুপার হিরো
Previous Post

নোয়াখালীতে কাদের-মওদুদের পাল্টাপাল্টি বক্তব্য

Next Post

গ্রুপ ডি: ডেথ গ্রুপের শক্তি-দুর্বলতা

Next Post

গ্রুপ ডি: ডেথ গ্রুপের শক্তি-দুর্বলতা

‘বাধা-বিঘ্ন আসবেই, তা অতিক্রম করার সক্ষমতাও আছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT