চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছরই ফোর-জি, ফেব্রুয়ারিতে মোবাইল সেট নিবন্ধন

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
6:31 পূর্বাহ্ন 06, জানুয়ারি 2016
in তথ্যপ্রযুক্তি
A A

দ্রতগতির ইন্টারনেট এবং ভয়েস কল সুবিধা উন্নত করতে এ বছরই ফোর-জি চালুর কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মার্চ নাগাদ নম্বর পরিবর্তন না করে অপারেটর পরিবর্তনের সুবিধা চালুর কথাও জানিয়েছেন তিনি।

সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে অর্জন এবং নতুন বছরের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী তারানা হালিম। সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারি থেকে হ্যান্ডসেট নিবন্ধন এবং ইউনিয়ন পর্যন্ত থ্রি জি চালুর ঘোষণা দেন তিনি।

প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ শুরু এবং সিম ও রিম নিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ ছিলো বছরের সেরা অর্জন। একইসঙ্গে কল ড্রপ বন্ধে মোবাইল ফোন সেবাদানকারী কোম্পানীর সঙ্গে কথা বলা, সামাজিক যোগাযোগ মাধ্যমের যথেচ্ছাচার বন্ধের উদ্যোগের কথাও মনে করিয়ে দেন তিনি।

তারানা হালিম বলেন, নতুন বছরে ফোর-জি চালু করতে পারবো। একই সঙ্গে ২.৫ জি সম্প্রসারণ ও পূর্ণাঙ্গ থ্রি-জি কাভারেজ দিতে পারবো। ফোর-জি নেটওয়ার্ক কাভারের জন্য নতুন বছরে তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে।

তারানা হালিম আরো বলেন, ‘এই বছরই মোবাইল ফোনের চতুর্থ প্রজন্মের (ফোরজি) তরঙ্গ নিলাম করা হবে। নিলামের জন্য খসড়া চূড়ান্ত করা হচ্ছে। এই নিলাম সব অপারেটরদের জন্যই আয়োজন করা হবে। রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটক যেমন নিলামের আগেই থ্রিজি সেবা শুরু করতে পেরেছিল এবার তেমন হচ্ছে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘টেলিযোগাযোগ খাতে বাজার প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। এটা আমাদের জন্য গর্বের।’মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ-র করা গবেষণায় ওই তথ্য উঠে এসেছে বলে জানান তারানা।

পোস্ট অফিসের গুরুত্ব ধরে রাখতে আগামী জুনের মধ্যে সাড়ে ৫ হাজার ই-সেন্টার চালুর পরিকল্পনা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

টেলিযোগোযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী ও বিভিন্ন দপ্তরের প্রধানরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Tags: তারানা হালিমফোর জি
Previous Post

রোনালদো-বেলদের নিয়ে যা বললেন জিদান

Next Post

ভারতের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ থেকে আমির খান বাদ

Next Post

ভারতের 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' থেকে আমির খান বাদ

আত্মসমর্পণের পর কারাগারে মির্জা আব্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT