চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না ঋণ খেলাপিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 07, এপ্রিল 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রার্থীদের ঋণ খেলাপির তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

কেউ যদি ব্যাংকের ঋণ খেলাপি হয়ে থাকেন তাহলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বুধবার এ বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

চিঠিতে এফবিসিসিআইয়ের নির্বাচনে পরিচালক পদের সব প্রার্থীর সিআইবি রিপোর্ট দেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়, এফবিসিসিআই পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০২১-২০২৩) মেয়াদের নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। সংগঠনটির সংবিধির ১৫(সি) ধারা অনুযায়ী এ নির্বাচনে ঋণ খেলাপিদের অংশগ্রহণ নিষিদ্ধ। সে অনুযায়ী প্রার্থীদের ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য দিয়ে যাচাই করা প্রয়োজন।

২০২১-২৩ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে মোট ৮৩ জন প্রার্থী হয়েছেন। মোট পদের সংখ্যা ৮০টি। এর মধ্যে মনোনীত পরিচালক পদে চেম্বার গ্রুপে ১৭টি ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৭টি পদের বিপরীতে ১৬ জন করে মোট ৩২ জন প্রার্থী হয়েছেন। অপরদিকে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া জন্য চেম্বার গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৫ জন এবং এসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৬ জন প্রার্থী হয়েছেন।

তফসিল অনুযায়ী- আগামী ৫ মে পরিচালক পদে ভোট গ্রহণের কথা রয়েছে। আর গত বুধবার নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে মোট ৮৩ জন পরিচালক প্রার্থী হয়েছেন।

প্রার্থী তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে একমাত্র সভাপতি প্রার্থী মো. জসিম উদ্দিন ছাড়াও এসোসিয়েশন গ্রুপ থেকে মনোনিত পরিচালক হয়েছেন: এ কে এম সেলিম ওসমান, ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, নজরুল ইসলাম মজুমদার, সৈয়দ সাদাত আলমাস কবির, এস. এম. সফিউজ্জামান, মো. আমিন উল্লাহ, কে. এম. আক্তারুজ্জামান, আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, এ কে এম মনিরুল হক, মোহাম্মাদ মাহবুবুর রহমান পাটোয়ারী, আবু হোসাইন ভুইঁয়া রানা, খোন্দকার এনায়েত উল্লাহ, মোহাম্মদ আলী খোকন, মুনির হোসেন ও আলমগীর শামসুল আলামিন কাজল।

এসোসিয়েশন গ্রুপ থেকে ভোটে নির্বাচিত হতে প্রার্থী হয়েছেন রব্বানী জব্বার, খন্দকার মনিউর রহমান জুয়েল, জামাল উদ্দিন, মুনতাকিম আশরাফ, মীর নিজাম উদ্দিন আহমেদ, আক্কাস মাহমুদ, রাশিদুল হাসান চৌধুরী রনি, এম জে আর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এম এ মোমেন, হাবিব উল্লাহ ডন, শফিকুল ইসলাম ভরসা, আমিন হেলালী, হাফেজ হারুন, ড. ফেরদৌসী বেগম, ফেরদৌস হুদা চৌধুরী, আমজাদ হোসেন, নিজাম উদ্দিন রাজেশ, আসলাম সেরনিয়াবাদ, ড. কাজী এরতেজা হাসান, শাহিন আহমেদ, শমী কায়সার, আবু নাসের, আলী জামান ও ড. নাদিয়া বিনতে আমিন।

অপরদিকে চেম্বার গ্রুপ থেকে মনোনিত পরিচালক প্রার্থীরা হলেন- জশোধা জীবন দেবনাথ, প্রীতি চক্রবর্তী, সেরনিয়াবাদ ময়নউদ্দিন আব্দুল্লাহ, নিজাম উদ্দিন, মোহাম্মদ নুরুন নেওয়াজ, এ এম মাহবুব চৌধুরী, ড. মুনাল মাহবুব, আবুল কাশেম খান, নাজ ফারহানা, কাজী আমিনুল হক, সাইফুল ইসলাম, আমিনুল হক শামীম, মো. শামসুজ্জামান, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রেজাউল ইসলাম মিলন ও তাহমিন আহমেদ।

চেম্বার গ্রুপ থেকে ভোটে নির্বাচিত হতে প্রার্থী হয়েছেন- হাসিনা নেওয়াজ, মাসুদুর রহমান মিলন, আজিজুল হক, দিলিপ কুমার আগারওয়ালা, মাসুদ পারভেজ খান ইমরান, আবুল খায়ের মোরসালিন, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম রেজনু, গাজী গোলাম আশরিয়া, গোলাম মোহাম্মদ, বিজয় কুমার কেজরিওয়াল, সুজিব রঞ্জন দাস, ইকবাল শাহারিয়ার, আলী হোসেন, শাহ জালাল, মোহাম্মদ বজলুর রহমান, তবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মোহাম্মদ রিয়াদ আলী, খায়রুল হুদা চপল, খান আহমেদ শুভ, মুতাসিরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম মানিক, এম এ রাজ্জাক খান, হুমায়ূন রশিদ খান পাঠান ও সালাউদ্দিন আলমগীর।

Tags: ঋণ খেলাপিএফবিসিসিআইয়ের নির্বাচনবাণিজ্য মন্ত্রণালয়বাংলাদেশ ব্যাংক
Previous Post

ইন্দিরা গান্ধীকে নিয়ে ওয়েব সিরিজ, কোন সময়ের ঘটনা ‍দেখাবেন একতা?

Next Post

শপথ নিলেন চলচ্চিত্র পরিচালকরা

Next Post
শপথ গ্রহণের সময় চলচ্চিত্র পরিচালকরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিলেন চলচ্চিত্র পরিচালকরা

মসজিদের সুন্দর নকশা ও মিনারসমূহ, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদসহ সব উপাসনালয়ে প্রার্থনার পর সমাবেশ নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT