চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবাধ্য’ হলেও দোষী নন এফবিআই’র সাবেক পরিচালক কোমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 15, জুন 2018
in আন্তর্জাতিক
A A

এফবিআই-এর সাবেক পরিচালক জেমস কোমিকে ‘অবাধ্য’ বলে উল্লেখ করে মার্কিন বিচার বিভাগ বলেছে, তিনি রীতি ও আচার ভাঙলেও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিছু করেননি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত চলার সময় হঠাৎ করেই ২০১৭ সালের ৯ মে জেমস কোমিকে এফবিআই প্রধানের পদ থেকে বরখাস্ত করেন ডোনাল্ড ট্রাম্প।

অপসারিত হওয়ার পর থেকে এর পেছনেও ট্রাম্পের সঙ্গে রুশ সংযোগকেই দায়ী করেছিলেন কোমি।

ওই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনেরও অভিযোগ, কোমির কার্যক্রমেই তাকে ট্রাম্পের কাছে হারতে হয়েছিল।

বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেল মাইকেল হোরোউতিজ বলেন, হিলারী ক্লিনটনের ইমেইল ফাঁসের ক্ষেত্রে এফবিআই-এর রীতি ও আচার ভঙ্গ করেছেন কোমি।

এ নিয়ে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, কোমি এফবিআইয়ের কার্যক্রমে ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বলেন, তারা প্রতিবেদনের প্রাপ্ত তথ্য মেনে নিয়েছেন। একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে কোমি রাজনৈতিক পক্ষপাতিত্ব করেননি বা এফবিআইয়ের ভাবমূর্তি বিনষ্ট হয় এমন কিছুও প্রতিবেদনে উল্লেখ নেই।

ইমেইল জনগণের কাছে উন্মুক্ত করায় কোমির সমালোচনা করেছেন ইন্সপেক্টর জেনারেল। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে কোমি এগুলো প্রকাশ করে ক্লিনটনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেন।

কোমির দাবি ছিল, তিনি স্বচ্ছভাবেই কাজটি করেছেন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়। তবে তার এই দাবি উড়িয়ে দিয়েছে বিচার মন্ত্রণালয়।

ইন্সপেক্টর জেনারেল বলেন, কোমির কার্যক্রম হয়তো রাজনৈতিক উদ্দেশ্যে করা নয়। তবে এটা নিশ্চিতভাবেই এফবিআই রীতি পরিপন্থী। এটা সংস্থাটির ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

৫০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, কোমি ও সাবেক অ্যাটর্নি জেনারলে লোরেতা লিঞ্চের মধ্যে কোনও সংযোগ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া রুশ সংযোগের তদন্তে থাকা হোয়াইট হাউসের স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের সঙ্গে কাজ করা দুজন এফবিআই কর্মকর্তার মেসেজের বিষয়েও বলা হয়।

এফবিআই পরিচালক রে বলেন, প্রতিবেদনে কাউকে দোষী পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

রাজধানীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

Next Post

প্রয়োজনে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হতে পারে: কাদের

Next Post

প্রয়োজনে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হতে পারে: কাদের

পবিত্র জুমাতুল বিদা পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT