চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিআই চায় আইফোনের পাসকোড, অ্যাপল বলছে ‘না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 পূর্বাহ্ন 17, ফেব্রুয়ারি 2016
in তথ্যপ্রযুক্তি
A A

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-কে একজনের অপরাধীর তথ্য পেতে সহায়তা করার জন্য অ্যাপলকে আইনী নির্দেশনা দেয়া হয়েছে।নির্দেশনা অনুযায়ী অ্যাপলের সাহায্যে ক্যালিফোর্নিয়ায় ১৪ জনকে হত্যাকারী আইএস সংশ্লিষ্ট সৈয়দ রিজওয়ান ফারুকের আইফোনে সংরক্ষিত তথ্যে প্রবেশাধিকার পাবে এফবিআই। তবে আদালতের এই নির্দেশনার বিরুদ্ধে পাল্টা আইনী লড়াইয়ের ঘোষণা দিয়েছে অ্যাপল।

বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ডটি এমন অবস্থানের দু’টি যুক্তি তুলে ধরেছে।

প্রথমত, কোনো ব্যক্তির আইফোনের তথ্যকেন্দ্রে অ্যাপল নিজেই ঢুকতে পারে না। রাষ্ট্রীয় নজরদারি এড়াতেই আইফোনে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল।

দ্বিতীয়ত, মার্কিন প্রশাসনিক নজরদারীর খবর ফাঁসের পর থেকেই গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে অ্যাপল।

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হামলাকারী দম্পতি ২৮ বছর বয়সী সৈয়দ রিজওয়ান ফারুক ও স্ত্রী ২৭ বছর বয়সী তাশফিন মালিক। এরা পাকিস্তানি বংশোদ্ভুত মার্কিন নাগরিক। 

মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর মতে, তাশফিন মালিক জঙ্গি সংগঠন আইএস এর একজন সমর্থক ও প্রচারক। ফেসবুক অ্যাকাউন্ট থেকে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে পোস্টও দিয়েছিলেন তাশফিন। ফেসবুক থেকে সেই পোস্ট সরিয়েও ফেলা হয়।

মার্কিন পুলিশের ধারণা ফারুক-তাশফিন দম্পতির আরও কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা ছিলো। ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া দু’টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এগুলো থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। তাদের ফোন রেকর্ড, ইমেইল ও কম্পিউটারের হার্ডডিস্কেও সুত্র সন্ধান চলছে।

Tags: আইফোন-এফবিআইআইফোন-সৈয়দ রিজওয়ান ফারুক
Previous Post

এফবিআই চায় আইফোনের পাসকোড, অ্যাপল বলছে ‘না’

Next Post

এশিয়ার কাপে সকল দেশের স্কোয়াড

Next Post

এশিয়ার কাপে সকল দেশের স্কোয়াড

এশিয়ার কাপে সকল দেশের স্কোয়াড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT