চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে মৌসুমীর সঙ্গে দুর্ব্যবহার, পরে ক্ষমা চাইলেন ড্যানিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 14, অক্টোবর 2019
in বিনোদন
A A

আসছে ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম এফডিসি। আর এই সরগরমের মাঝেই সেখানে দুর্ব্যবহারের শিকার হলেন সভাপতি পদপ্রার্থী চিত্রনায়িকা মৌসুমী।

চিত্রনায়িকা মৌসুমির সঙ্গে দুর্ব্যবহার করেছেন খল অভিনেতা ড্যানিরাজ। খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) বিকেলে শিল্পী সমিতির অফিসে এ ঘটনা ঘটে।

নায়িকা মৌসুমী এবার স্বতন্ত্রভাবে সভাপতি পদপ্রার্থী। বিকেলে তাকে শুভেচ্ছা জানাতে শিল্পী সমিতিতে আসেন তার কয়েকজন ভক্ত। এসময় শিল্পী সমিতিতে তাদের প্রবেশ নিয়ে ড্যানিরাজ অশালীন ভাষায় চিৎকার চেচামেচি করেন।

একপর্যায়ে তিনি মৌসুমীকে ধাক্কা মারেন বলেও অভিযোগ ওঠে! এসময় ঘটনাস্থলে মিশা সওদাগর, জয় চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

চ্যানেল আই অনলাইনকে মৌসুমী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, নির্বাচনী প্রচারণার জন্য এফডিসিতে এসেছিলাম। আমাকে শুভ কামনা জানাতে ফুল নিয়ে আমার এক বড় আপা এবং কয়েকজন এফডিসিতে আসেন। তারা সমিতিতে আমার সাথে সেলফি তুলে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক ওই সময়ে ড্যানিরাজ দুর্ব্যবহার করেন। আমার ভক্তদের সাথে বাজে ব্যবহার করেন। তাদের সামনে আমাকে অপমান করেন। আঙুল তুলে আমাকে বলে, ‘হু আর ইউ?’

মৌসুমী আরো বলেন, আমি মৌসুমীকে ড্যানি বলে আমি কে? আসলে তারা চাইছে একটা ঝামেলা বাধাতে। যেনো নির্বাচন বানচাল হয়ে যায়। আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই। এ সময় সভাপতি মিশা সওদাগরও উপস্থিত ছিলেন। তিনি কিছুই বলেননি।

ক্ষোভ প্রকাশ করে মৌসুমী বলেন, এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের ব্যবহার আশা করা যায় না।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইলিয়াস কোবরা বলেন, যে কেউ যে কাউকে শুভেচ্ছা জানাতে আসতেই পারে। কেউ যদি আমাকে এফডিসিতে ফুল দিয়ে নির্বাচনের জন্য শুভেচ্ছা জানাতে আসে আমি মনে করি সেটা আমার জন্য গর্বের ব্যাপার। সেখানে অন্যজন কেন আপত্তি জানাবে বা এ নিয়ে ঝগড়া-অপমান করবে, এটা কিছুতেই হতে পারে না।

তিনি আরো বলেন, আর ড্যানিরাজের এই আচরণ করার তো কোনো যুক্তিই দেখি না। কারণ সে নির্বাচন করছে না। সে কেন মৌসুমীর মতো অভিনেত্রীকে অপমান করবে? তিনি বলে, আমি ব্যক্তিগত ভাবে লজ্জিত, কারণ মৌসুমীর মতো বড় মাপের একজন আর্টিস্টের সাথে এমন ঘটনা ঘটলো!

এদিকে মৌসুমীকে ধাক্কা দেয়ার বিষয়টি মিথ্যে বলে দাবি করেন সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। কিছু লোক অনেকক্ষণ ধরে সমিতিতে এসে বসেছিলেন। এটা নিয়েই কিছুটা বিশৃঙ্ক্ষলা দেখা দেয়। আমার সামনে কোনো ধাক্কা দেয়ার ঘটনা ঘটেনি। তবে মৌসুমীকে ‘আপনি কে?’ এমন প্রশ্ন ড্যানি করেছে। এটা ড্যানির বেয়াদবী। একজন শিল্পীর কাছে এমন আচরণ কাম্য নয়।’

সরেজমিনে গিয়ে জানা গেছে, ঘটনার পর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন তাৎক্ষণিকভাবে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে নিয়ে আলোচনায় বসেন। সেখানে ড্যানিরাজ কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন।

ছবি: নাহিয়ান ইমন

Tags: এফডিসিমিশামৌসুমীলিড বিনোদনশিল্পী সমিতি
Previous Post

বেসিকের বাচ্চু কাণ্ডে দুদক চেয়ারম্যানকে সরে যাওয়ার পরামর্শ তাপসের

Next Post

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মামলার কার্যক্রম স্থগিত

Next Post

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মামলার কার্যক্রম স্থগিত

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা, খুনি গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT