চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপ্রিলের প্রথম দিনে অপূর্ব-ফারিয়া জুটির প্রথম ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 23, মার্চ 2021
in বিনোদন
A A
বাংলাদেশি বিবাহের অনুষ্ঠান, পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১ এপ্রিল ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে যাচ্ছে শিহাব শাহীনের পরিচালনায় সিনেমা ‘যদি কিন্তু তবুও’। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জুটির প্রথম ওয়েব সিনেমা এটি।

জি ফাইভ কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল পেজে সিনেমাটি মুক্তির ঘোষণার সাথে সাথে একটি পোস্টারও প্রকাশ করেছে।

২০২০ সালের শুরুর দিকে এ ছবির ঘোষণা দিয়েছিল জিফাইভ। গত বছরের মার্চ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েক দফায় শুটিং পিছিয়ে যায়। এরমধ্যে শুটিং সম্পন্ন করে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্মটি।

অপূর্ব-ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ইমতু রাতিশ, নাজিবা বাশার প্রমুখ।

নির্মাতা শিহাব শাহীন পরিচালনার পাশাপাশি এর গল্পও লিখেছেন। তিনি জানান, এটি হবে পুরোপুরি রোমান্টিক, কমেডি সিনেমা। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে, এমন নানা পদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে ‘যদি… কিন্তু… তবুও’ সিনেমার গল্প।

অভিনেতা ইমতু বলেন, অনেক বড় আয়োজনের সিনেমা এটি। বিয়ের একটি দৃশ্যের শুটিং হয়েছে শীতলক্ষ্যা রিসোর্টে। যে কেউ মনে করবে এটা সত্যি সত্যি বিয়ে বাড়ি। তবে কোভিড এর জন্য দুবার শুটিং শিডিউল বদলাতে হয়েছে। তারপরেও চেষ্টার কোনো কমতি ছিল না পুরো টিমের। ইমতু বলেন, এটি যেহেতু শুধু ওটিটিতেই মুক্তি হচ্ছে তাই একে ওয়েব ফিল্ম বলা হচ্ছে।

Tags: অপূর্বইমতু রাতিশওয়েব ফিল্মনুসরাত ফারিয়ালিড বিনোদনশিহাব শাহীনসিনেমা
Previous Post

সিডনিতে জাতির পিতার জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

Next Post

পুঁজিবাজার ভালো হবে এমন পলিসি নিয়ে আসুন: অর্থমন্ত্রী 

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ উপস্থাপক, পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজার ভালো হবে এমন পলিসি নিয়ে আসুন: অর্থমন্ত্রী 

আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ: আহত ১৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT