চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপ্রিলের আগে কুমিল্লা সিটি নির্বাচনের পরিকল্পনা

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
4:18 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2017
in রাজনীতি
A A

সীমানাসংক্রান্ত আইনি জটিলতা নিষ্পত্তি হওয়ায় এবছর এপ্রিলের আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে কথা ভাবছে নির্বাচন কমিশন। আগামী ২ এপ্রিল হতে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে বিধায় পরীক্ষার আগেই এ নির্বাচন পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মাঝে কিছুটা ফাঁকা সময় পাওয়া যাবে। এ সময়ে নির্বাচন অনুষ্ঠান করতে পারলে ভালো হয়।

‘‘তবে বিষয়টি (নির্বাচন অনুষ্ঠানের) পুরোপুরি নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর।’’

গত বুধবার চলতি কমিশনের দায়িত্বে থাকা একমাত্র কমিশনার মোঃ শাহনেওয়াজ জানিয়েছেন, তিনি নতুন কোন নির্বাচনের তফসিল ঘোষণা করে নতুন কমিশনকে তাড়াহুড়োর মধ্যে ফেলতে চান না। সেক্ষেত্রে নবগঠিত কমিশনই কুমিল্লা সিটি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এক রিটের পরিপ্রেক্ষিতে তিন মাসের মধ্যে সীমানাসংক্রান্ত প্রস্তাবিত নতুন মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য উচ্চ আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি এ নির্বাচন। তবে ইতোমধ্যে আইনি জটিলতার অবসান হওয়ায় নির্বাচন অনুষ্ঠানে আর কোন বাঁধা নেই বলে জানিয়েছে ইসি সচিবালয়।

২০১২ সালের ৫ জানুয়ারি প্রথমবারের মতো কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হয়।

এ বিষয়ে বিস্তারিত দেখুন সোমা ইসলামের ভিডিও রিপোর্টে:

https://youtu.be/29cYgxJTqTU

Tags: ইসি সচিবকুমিল্লা সিটি নির্বাচননির্বাচন কমিশন
Previous Post

বুধবার শপথ নেবেন অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটি

Next Post

সাত খুন: ফাঁসির আসামীর আত্মসমর্পণ

Next Post

সাত খুন: ফাঁসির আসামীর আত্মসমর্পণ

বসন্তের রঙে নিজেদের রাঙাবেন তারকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT