চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অকাল মৃত্যুর কারণ এনার্জি ড্রিংক!

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
11:47 পূর্বাহ্ন 16, আগস্ট 2017
in বিনোদন, লাইফস্টাইল
A A
এনার্জি ড্রিংক

আকর্ষণীয় বোতল কিংবা ক্যানে রঙিন মোড়কে সারি সারি এনার্জি ড্রিংক সাজানো থাকে। সাথে দেখানো হয় চটকদার বিজ্ঞাপন। তার এই বিজ্ঞাপনগুলো দেখেই এনার্জি ড্রিঙ্কগুলো সন্তানদেরকে কিনে দেয়া হয়। কিংবা নিজেরাই খাচ্ছে আড্ডায়। কিন্তু এই এনার্জি ড্রিংকগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর, তা কি জানা আছে আমাদের? জেনে নিন এনার্জি ড্রিংকের ক্ষতিকর কিছু দিক সম্পর্কে।

মাথা ব্যথা এবং মাইগ্রেন

এনার্জি ড্রিংক একজাতীয় পানীয়, যা পানে শরীরের সাময়িক স্টামিনা ও কর্মদক্ষতা বাড়িয়ে দেয়l কিন্তু নিয়মিত এনার্জি ড্রিংক পান করলে মাইগ্রেনের সমস্যা বেড়ে যায় এবং সাধারণ মাথা ব্যথার সমস্যায় বাড়ে। এর কারণ হলো এনার্জি ড্রিংকে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। হঠাৎ ক্যাফেইন বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার এই তারতম্যের কারণে মাথা ব্যথা সৃষ্টি হতে পারে।

ক্যাফেইন নির্ভর হয়ে যাওয়া

এনার্জি ড্রিংকের প্রধান উপাদানই হলো ক্যাফেইন। নিয়মিত এনার্জি ড্রিংক পান করার অভ্যাস হয়ে গেলে ক্যাফেইনের প্রতি নির্ভরতা সৃষ্টি হয়। ফলে ক্রমশ তা নিয়মিত আসক্তির দিকে গড়াতে পারে।

মানসিক অস্থিরতা বাড়ায়

নিয়মিত এনার্জি ড্রিংক পান করলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। অতিরিক্ত ক্যাফেইনের কারণেই এমনটা হয়। এমনকি প্যানিক অ্যাটাকও হতে পারে।

ঘুমে ব্যাঘাত

পরীক্ষার আগের রাতে নির্ঘুম চোখে পড়ার জন্য হয়তো নিয়মিত এনার্জি ড্রিংক খাওয়া হতো। কিন্তু এই অভ্যাস নিয়মিত হয়ে গেলে তা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে। রাতের পর রাত না ঘুমিয়ে ইনসমনিয়ার সমস্যা দেখা দিতে পারে শেষ মেষ।

ডায়াবেটিকস

অনেক এনার্জি ড্রিংকেই লেখা থাকে সুগার ফ্রি। কিন্তু সত্যটা হলো বেশিরভাগ এনার্জি ড্রিংকেই প্রচুর পরিমাণে চিনি থাকে। তাৎক্ষণিক ভাবে চাঙা করার প্রচুর পরিমাণে চিনি মেশানো হয় এসব এনার্জি ড্রিংকে। মাত্রাতিরিক্ত চিনি ওজন বাড়ানো এবং ডায়াবেটিকস বাড়ানোসহ নানান শারীরিক জটিলতা তৈরি করে।

ঝুঁকিপূর্ণ ব্যবহার

গবেষণায় দেখা গেছে, নিয়মিত এনার্জি ড্রিংকে পান করলে শরীরে মেজাজ ভালো রাখার হরমোন ‘সেরোটোনিন’-এর মাত্রা কমে যায়। এই হরমোনের মাত্রা কমে যেতে থাকলে বিষণ্ণতা বেড়ে যায় এবং মেজাজ খিটখিটে হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি ক্ষেপে গিয়ে নিজের ক্ষতি করে ফেলার সম্ভাবনাও থাকে।

উচ্চ রক্তচাপ

নিয়মিত এনার্জি ড্রিংক পান করার অভ্যাস উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এর কনসেন্ট্রেটেড ক্যাফেইন হুট করেই রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। ফলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতো সমস্যা হতে পারে। টাইমস অব ইন্ডিয়া।

Tags: ক্যাফেইনক্ষতিকর
Previous Post

লিওনার্দোর ভূমিকায় লিওনার্দো

Next Post

সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে মাশরাফী

Next Post
বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফী বিন মর্তুজা. Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে মাশরাফী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অ্যাপল ম্যাকবুকে বিশেষ ছাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT