চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনজিওতে চলছে প্রকাশ্য জালিয়াতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা

এখলাসুর রহমান by এখলাসুর রহমান
3:41 পূর্বাহ্ন 06, ফেব্রুয়ারি 2016
in মতামত
A A

দেশের বিভিন্ন জেলা উপজেলার প্রত্যন্ত পল্লীতে নানা এনজিওর কর্মকাণ্ড চলমান রয়েছে। রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সহ কোন সংগঠনই এতটা তৃণমূল ঘনিষ্ট নয় যতটা এনজিও গুলো ঘনিষ্ট। ঋন প্রকল্প,স্বাস্থ্য,শিক্ষা,নারীর ক্ষমতায়ন,সাহায্য প্রকল্প প্রভৃতির মধ্য দিয়ে তারা সর্বস্তরের মানুষের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।এই তৃণমূল ঘনিষ্টতার প্রভাবেই তাদের মধ্যে সৃষ্টি হয় রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা।

দেশব্যাপী এনজিও কর্মী ও সদস্যদের নিয়ে তারা রাজনৈতিক দল গড়ার স্বপ্ন দেখে।প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক ও গ্রামীণ ব্যাংকের এমডি ড.ইউনুস দুটো রাজনৈতিক দল গড়ার চেষ্টা করেছিলেন।একটি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও অপরটি গ্রামীন শক্তি।কাজী ফারুক দেশব্যাপী প্রশিকার কর্মকর্তা কর্মচারীদের নেতা কর্মী বানিয়ে দল গঠন করে নিবন্ধিতও করেছিলেন।ইউনুস দল গঠনের ডাক ঢোল পিটিয়ে পরে পিছু হটেন।দেশব্যাপী এনজিওরা চলছে নিয়ন্ত্রনহীন,স্বেচ্ছাচারিমূলক প্রক্রিয়ায়।

তাদের নিয়োগ প্রক্রিয়া, নিজনিজ কর্মপ্রক্রিয়া, বেতন কাঠামো সবকিছুই তাদের বানানো নিজস্ব রীতিতে চলে।পদ এক সংস্থা ভিন্ন বেতন ভিন্ন।এক প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটেটরের বেতনের সমান আরেক প্রকল্পের নাইট গার্ডের বেতন।কর্তৃপক্ষ ইচ্ছে করলে যে কোন সময় বেতন কমিয়েও দিতে পারে।এনজিও গুলোর উচ্চ পদে অধিষ্ঠিত রয়েছে নির্বাহী পরিচালকের নিজস্ব আত্মীয় স্বজন ও পারিবারিক লোকজন।এখানে যোগ্যতা কোন বিষয় নয়।কর্তার ইচ্ছা অনিচ্ছাই সর্বময় যোগ্যতার মানদন্ড।

ব্র্যাক,গ্রামীন ব্যাংক, দুঃস্থ স্বাস্থ কেন্দ্র,আশা,স্বাবলম্বী,পারি,পল্লীবন্ধু ,ব্যুরো বাংলাদেশ ইত্যাদি কত নামের এনজিও যে রয়েছে তার হিসেব নেই।স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক সচেতনতা সৃষ্টির কথা বলে এনজিও নিবন্ধন নিয়ে তারা চালিয়ে যাচ্ছে সুদী ব্যবসা।আত্মনির্ভর শীলতার নামে নাগরিকদের ঋনগ্রস্থ করে সর্বস্বান্ত করার কর্মযজ্ঞ পরিচালনা করে চলছে তারা।

অভিনব কায়দায় ঋনগ্রহনকারীদের সাথে প্রকাশ্য জালিয়াতি করে হয়রানির কারন হচ্ছে।প্রতিটি এনজিও ঋন দেয়ার সময় ঋন গ্রহীতার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকে সই রেখে দেয়।মানুষ না বুঝে ও ঋনের প্রয়োজনে ভবিষ্যতে কী হবে না ভেবে চেকে সই করে দেয়।পরবর্তিতে এনজিওরা ঋনের কিস্তি আদায়ের জন্য চেকে তাদের ইচ্ছেমত তারিখ বসিয়ে ঋনগ্রহীতার শূন্য একাউন্ট হতে টাকা তুলতে ব্যাংকে যায়।

ব্যাংক বলে একাউন্টে টাকা নেই।এনজিও কর্মকর্তা বলে আমাকে একটা চেক ডিসঅনারের সার্টিফিকেট দেন।এরপর তারা ঋনগ্রহীতার বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেয়। এভাবেই দেশব্যাপী হাজার হাজার মানুষকে চেক ডিসঅনার মামলায় হয়রান করে চলছে।কিস্তি না দেয়া পর্যন্ত তাদের মুক্তি নেই।চেক ডিসঅনারের মামলায় কত মানুষ যে প্রতারিত হচ্ছে তার হিসেব নেই।এদের স্বেচ্ছাচারিতা ক্রমশ লাগামহীন হয়ে উঠছে।

সরকারের উচিত এনজিও গুলোকে একটা বিধিমালায় পরিচালিত করতে বাধ্য করা । ভূঁয়া তারিখ দিয়ে সহজ সরল মানুষদের এই চেক ডিসঅনারের মামলা দিয়ে হয়রানি প্রতিরোধে ব্যবস্থা গ্রহন জরুরি।এনজিওতে বিভিন্ন পদে অভিন্ন বেতন কাঠামো,অভিন্ন চাকরির নিয়োগ বিধিমালা ও ঋন প্রদান এবং ঋন আদায়ের অভিন্ন নীতিমালা প্রবর্তন করা হোক।

অনেক এনজিও বিভিন্ন অফিসার পদে নিয়োগ দেয় এই শর্তে যে তার মাসিক বেতন হতে নির্বাহী পরিচালক দশহাজার অথবা বিশহাজার টাকা কর্তন করে রাখবে।এনজিও গুলোর এই সীমাহীন স্বেচ্ছাচারিতা অতি দ্রুত প্রতিরোধ করা অতীব জরুরি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Previous Post

এনজিওতে চলছে প্রকাশ্য জালিয়াতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা

Next Post

জীবনটাকে সবসময় স্পোর্টিংলি নাও

Next Post

জীবনটাকে সবসময় স্পোর্টিংলি নাও

জীবনটাকে সবসময় স্পোর্টিংলি নাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT