চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনআরসি ইস্যুতে বাংলাদেশে প্রভাব পড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 26, জানুয়ারি 2020
in বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী এনআরসি ইস্যুতে বাংলাদেশে প্রভাব পড়বে না বলে জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের নাগরিকত্ব আইনের বিষয়টি একান্তই তাদের অভ্যন্তরীণ ইস্যু। এ নিয়ে বাংলাদেশের ওপর কোন প্রভাব পড়বে না। 

বাসস জানায়, আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য অসিম কুমার উকিলের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে এই তথ্য জানান।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম দেশ। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। ভারত তার বিভিন্ন প্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনআরসি) পরিকল্পনা নিয়েছে।

বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে অভাবনীয় সাফল্যের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশেষ করে উত্তরোত্তর জিডিপি বৃদ্ধি অর্জন করে যাচ্ছে। ভারতে বাংলাদেশের কোন অবৈধ অভিবাসনের কোন অর্থনৈতিক অনুপ্রেরণাবোধের যৌক্তিকতা আছে বলে প্রতীয়মান নয়।

তিনি বলেন, ভারত, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার নিরাপত্তায় দেশের নিরাপত্তা বাহিনী সদা সতর্কাবস্থায় বিশেষ নজরদারিসহ সার্বক্ষণিক টহল পরিচালনা করছে। যেসব সীমান্ত এলাকা ঝুঁকিপূর্ণ সে এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় সার্বক্ষণিক সমন্বিত টহল নজরদারী জোরদার করা হয়েছে। এ জন্য ১২৮ টি বর্ডার সেন্টি পোস্ট নির্মাণ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ৬৯৭টি বিওপি নির্মাণ করা হয়েছে।

সীমান্ত এলাকায় যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে সেজন্য স্থানীয় এলাকাবাসীকে বিশেষ সচেতনতা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। সীমান্তে অপরাধ দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং মাদক পাচার বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী টহল জোরদার অব্যাহত আছে সবসময়।

Tags: বাংলাদেশভারতসংসদস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

নির্মাতা বদলে শুটিং শেষ করছেন সজল-পরীমনি

Next Post

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: ডিএনএ টেস্টেও মজনুর সম্পৃক্ততা

Next Post
আটক ব্যক্তির সঙ্গে পুলিশ সদস্যরা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: ডিএনএ টেস্টেও মজনুর সম্পৃক্ততা

আমানতের সুদে উৎসে কর কর্তনের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT