চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনআরবি সিআইপি এসোসিয়েশনের সভাপতি মাহতাব, সম্পাদক ইয়াসিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 06, অক্টোবর 2021
in প্রবাস সংবাদ
A A
নেতৃত্বাধীন এনআরবি সিআইপি এসোসিয়েশনের সভাপতি মাহতাব ও সম্পাদক ইয়াসিন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশনের দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এনআরবি ব্যাংক ও আমিরাতের আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। একই সঙ্গে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমানের আকতার আল বেলুচি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।

গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজিক শহর দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাদের নেতৃত্বে ২০২১-২০২৩ সালে কার্যকরী কমিটি গঠন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এনআরবি সিআইপিদের সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের এই কমিটি নির্বাচিত হয়।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ -সভাপতি থাতেইয়ামা কবির (জাপান), সহ-সভাপতি মো. মনির হোসেন (আরব আমিরাত), কাজী শারওয়ার হাবিব (জাপান), রফিকুল ইসলাম মিয়া আরজু (রাশিয়া) ও মোহাম্মদ শাহজাহান মিয়া (ওমান), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি উদ্দিন (বাহরাইন) ও মোহাম্মদ মাহাবুব আলম (আরব আমিরাত), সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান খান শাহিন (হংকং), যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইদ্রিস (ওমান), কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান (ওমান), আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম জুনু (সুইডেন), দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (ওমান), সহ-দপ্তর সম্পাদক আবদুল আজিজ খান (কাতার) ।

এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ সেলিম (আরব আমিরাত), শহীদ হোসেন জাহাঙ্গীর (অস্ট্রেলিয়া), মোহাম্মদ ফরিদ আহমেদ (আরব আমিরাত) এবং আবুল কালাম ((আরব আমিরাত) মোহাম্মদ আকতার হোসেন (আরব আমিরাত), কল্লোল আহমেদ ((যুক্তরাষ্ট্র) ।

বৈধপথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রতি বছর সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে এনআরবি সিআইপি নির্বাচিত করে ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেওয়া এই মর্যাদাপ্রাপ্ত প্রবাসী সিআইপিদের সংগঠনএনআরবি সিআইপি এসোসিয়েশন, বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের কল্যাণে দেশে ও বিদেশে কর্মক্ষেত্রসহ নানাবিধ সুযোগ সুবিধা নিশ্চিতে ভূমিকা রেখে যাচ্ছে।

 

Tags: এনআরবি-সিআইপি এসোসিয়েশন
Previous Post

পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

Next Post

অস্ট্রেলিয়ায় অ্যাশেজ হবে, রুটই নেতৃত্ব দেবেন

Next Post
অ্যাশেজের ট্রফি হাতে তুলে নিচ্ছেন দুই ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় অ্যাশেজ হবে, রুটই নেতৃত্ব দেবেন

নগদ লোগো, ডিজিটাল পেমেন্ট ও অর্থ লেনদেনের জন্য জনপ্রিয় অ্যাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’-এ ইন্সুরেন্স পেমেন্ট এখন হাতের মুঠোয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT