চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতো সুখী, তবে ডিভোর্স কেন: প্রশ্ন নেটিজেনদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 06, জুলাই 2021
in বিনোদন
A A
দুই নারী বন্ধু হাসিমুখে একসঙ্গে হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। এই তারকা দম্পতি এমন সিদ্ধান্ত নেবেন তা কল্পনায় ছিল না সিনেপ্রেমীদের। এতে অবাক হয়েছেন ও কষ্ট পেয়েছেন আমির খানের ভক্ত-অনুরাগীরা।

তবে তারা যেন আরও বেশি অবাক হয়েছেন বিচ্ছেদের পরের দিনই আমির-কিরণের হাসিমুখে হাত ধরে ক্যামেরার সামনে আসার ভিডিও প্রকাশ্যে আসার পর!

ডিভোর্সের ঘোষণা দেয়ার পরের দিন পানি ফাউন্ডেশনের ইউটিউব পেজ থেকে লাইভে এসেছিলেন আমির-কিরণ। বিচ্ছেদের পর কাদা ছোড়াছুড়ি না করে একে অপরের পাশে থাকার বার্তা দিয়েছেন আমির-কিরণ। ভিডিওতে আমির খান বলেছেন, ‘আপনাদের হয়তো খারাপ লেগেছে। ভালো লাগেনি, চমকে গেছেন। আমরা আপনাদের শুধু এটাই বলতে চাই যে আমরা একসঙ্গে সুখে আছি এবং এখনও এক পরিবার। আমাদের সম্পর্কে পরিবর্তন এসেছে কিন্তু আমরা একে অপরের পাশেই আছি।’

আমির-কিরণের এই বক্তব্য অনেকের প্রশংসা পেলেও নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন। বিচ্ছেদের পর এমন বক্তব্য মানায় না বলে মন্তব্য করেছেন অনেকেই। আবার কেউ কেউ বলেছেন, সুখেই যদি থাকেন, তবে বিচ্ছেদ কেন? নেটিজেনদের মতে, তারা বাস্তব জীবনেও যেন সিনেমার মতোই অভিনয় করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা আমির-কিরণের বিচ্ছেদ সহজ ভাবে নিতে পারেননি। অনেকেই বিচ্ছেদের সমালোচনা করেছে খুব মর্মাহত হৃদয়ে। অনেকে তাদেরকে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন। তবে সমালোচনা করতে গিয়ে অরুচিকর মন্তব্য করেছেন কিছু নেটিজেন।

তারকাদের বিচ্ছেদের পরে তাদের উদ্দেশে আক্রমণাত্মক মন্তব্য ছুড়ে দেয়ার প্রবণতা অবশ্য সব দেশেই আছে। বিশেষ করে নারী তারকাদের ক্ষেত্রে আক্রমণের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। এসব মন্তব্যকারীদের অধিকাংশ কুরুচিপূর্ণ ও পুরুষতান্ত্রিক মানসিকতা দ্বারা আক্রান্ত। সংক্রামক ব্যাধির মতোই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমের এসব রুচিহীন চর্চা।

‘লগান’ এর সেটে আমির খানের সঙ্গে পরিচয় হয়েছিল কিরণ রাওয়ের। তিন বছর প্রেমের পর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর তাদের বিয়ে হয়। ২০১১ সালে তাদের প্রথম সন্তান আজাদের জন্ম হয়।

১৯৮৬ সালের ১৮ এপ্রিল রীনা দত্তকে বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান। তাদের দুই সন্তান, ছেলে জুনায়েদ আর মেয়ে ইরা। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন রীনা দত্ত। ২০০২ সালের ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

Tags: অভিনয়আমির খানকিরণ রাওডিভোর্সনেটিজেনপ্রশ্নবলিউডবিচ্ছেদসমালোচনা’সিনেমা
Previous Post

ফাইনালে মেসির আর্জেন্টিনাকেই চান নেইমার, চান হারাতেও

Next Post

রাজশাহী মেডিক্যালে করোনায় মৃত্যু ১৯ জনের

Next Post
রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী মেডিক্যালে করোনায় মৃত্যু ১৯ জনের

বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খান গিটার বাজাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কথা সুরে ওস্তাদ শাহাদাত হোসেন খান স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT