চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতিমখানা পরিদর্শন করে চাঁদা দাবি, আটক ৩

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:52 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
তিন যুবক চাঁদা দাবি করে এতিমখানা পরিদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙ্গিখালী ইসলামিক সেন্টার পরিচালিত এতিম খানা পরিদর্শন করে ২০ হাজার টাকা চাঁদা দাবী করায় ৩ জন ভূয়া সাংবাদিককে আটক করা হয়েছে।

জানা যায়, ১১ সেপ্টেম্বর হ্নীলা রঙ্গিখালী ইসলামিক সেন্টার পরিচালিত এতিমখানায় গিয়ে তারা নিজেদেরকে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রেরিত বলে দাবী করেন এবং এতিমখানার পরিস্থিতি পর্যালোচনা করে সংবাদ পরিবেশনের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবী করেন। তখন এতিমখানার প্রধান মৌঃ ক্বারী ফরিদুল আলম চাঁদাবাজির বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে বিষয়টি পর্যালোচনা করে।

এরপর কথিত সাংবাদিক দৈনিক আজকের আলোকিত সকালের স্টাফ রিপোর্টার রাজশাহীর বোয়ালিয়া থানার টিকাপাড়ার গোলাম মোস্তাফিজের ছেলে মোঃ মিরাজ উদ্দিন, বঙ্গ টেলিভিশনের মোবাইল করেসপন্ডেন্ট কুমিল্লা চৌদ্দগ্রাম ভূলকরা এলাকার রুহুল আমিনের ছেলে মোঃ আমিনুল ইসলাম, স্বাধীন সংবাদ পত্রিকা ও জনতার দলিল পত্রিকার কক্সবাজার প্রতিনিধি টেকনাফ উপজেলার সাবরাং কাটাবনিয়া এলাকার মৃত আমিনের পুত্র মোঃ সোহেলকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এসআই রাফি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাদের থানায় নিয়ে যায়।

গাড়ী চালক বরিশালের ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলার বরাই ইউনিয়নের জামাল শরীফ জানান, গত ৩০ আগস্ট থেকে দৈনিক ২ হাজার টাকায় গাড়ীটি ভাড়া করা হয়। গত ৩ সেপ্টম্বর তারা কক্সবাজার পৌছে মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার মাদ্রাসা পরিদর্শন করেন।

এসময় তারা মহেশখালীর বিভিন্ন কওমি মাদ্রাসায় গিয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে তদন্ত করতে এসেছে দাবি করে চাঁদা দাবি করেন বলে সেখানকার একটি কওমি মাদ্রাসার মহাপরিচালক জানিয়েছেন।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল আলীম জানান, এতিমখানা থেকে চাঁদা দাবীর অভিযোগে ৩ জন সাংবাদিককে আটক করে থানায় আনা হয়েছে।

Tags: এতিমখানা
Previous Post

জোড়া গোলে ‘অভিষেক’ রাঙালেন রোনালদো

Next Post

পাঁচে পাঁচ করে মেসি-নেইমারের অপেক্ষায় পিএসজি

Next Post
পিএসজির দুই ফুটবলার মাঠে একে অপরের সাথে খুশি মুখে হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচে পাঁচ করে মেসি-নেইমারের অপেক্ষায় পিএসজি

শিক্ষার্থীরা স্কুলে ফিরে স্বাগত জানাচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫শ’ ৪৩ দিন পর খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT