চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতিমখানার ঠিকানা কোথায়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2018
in বাংলাদেশ
A A

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ১৯৯১ সালে এতিমখানার জন্য টাকা এসেছে। কিন্তু এতিমখানার টাকার কোন খোঁজ নেই। এতিমখানা তৈরি না করে খালেদা জিয়া এবং তারেক রহমান সেই টাকা লুটপাট করে খেয়েছে। ২৭ বছর পর এসে তারা এখন বলছে, সুদে-আসলে টাকা এখন দ্বিগুণ হয়েছে। আমি জিজ্ঞেস করবো তাদের তৈরি করা এতিমখানার ঠিকানা কোথায়?

বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন: খালেদা জিয়ার কারাদণ্ডের পর বিএনপি নেতারা চোরের মুক্তির জন্য আন্দোলন করছে। পবিত্র কুরআনেও বলা হয়েছে- এতিমির টাকা চুরি করো না, এতিমের ভাগ এতিমকে দাও। কিন্তু খালেদা জিয়া এতিমদের বঞ্চিত করে তাদের টাকা আত্মসাৎ করায় এখন তার শাস্তি পাচ্ছে।

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে মন্তব্য করে শেখ হাসিনা বলেন: বঙ্গবন্ধু ট্রাস্টের মাধ্যমে আমরা হতদরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করে আসছি। ১৮০০ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এখান থেকে সুবিধা পাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার আমাকে ফাঁসানোর অনেক চেষ্টা করেছে। কিন্তু কোন অনিয়ম তারা পায়নি। আমরা জনগনের জন্য কাজ করতে এসেছি, জনগণের টাকা কেড়ে খাওয়ার জন্য আসিনি।

এর আগে, প্রধানমন্ত্রী রাজশাহী মেট্রোপলিটান পুলিশের (আরএমপি) ৮টি নতুন ভবন, ইঞ্জিনিয়ারিং এডুকেশন বিভাগের ৮টি ভবন, ২টি বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্র, রাজশাহী সিটি কর্পোরেশনের একটি সংযোগ সড়কের ফ্লাইওভার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি রাবার বাঁধ, ২টি ফায়ার সার্ভিস স্টেশন, ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউট, চারঘাট ও গোদাগাড়ী উপজেলার তিনটি সড়ক, পুঁঠিয়ায় একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর এই সফরে রাজশাহী সিটি কর্পোরেশন এবং একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রধানকে নতুন করে ৯টি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এছাড়া স্থানীয় অরাজনৈতিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ রাজশাহীর উন্নয়নে ১৭টি এবং রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও নাগরিক সমন্বয় কমিটিও প্রধানমন্ত্রীর কাছে পৃথকভাবে নিজ নিজ দাবিনামা প্রস্তুত করে।

২০১১ সালে ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী সর্বশেষ রাজশাহী সফর করেন।

Tags: এতিমখানাখালেদা জিয়াপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
Previous Post

বিজয়ের সেঞ্চুরির পর মাশরাফীর ৫ উইকেট

Next Post

নাঈম-মুশফিকের ব্যাটে রূপগঞ্জের বড় জয়

Next Post
ফাইল ছবি

নাঈম-মুশফিকের ব্যাটে রূপগঞ্জের বড় জয়

খালেদা জিয়ার আপিল: হাইকোর্টে যে যা বললেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT