চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতিমখানাকেই দিতে হবে কনকর্ডের সেই ভবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 12, মার্চ 2018
in আদালত
A A

রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গা দখল করে কনকর্ডের তৈরি করা ১৮ তলা ভবন ওই এতিমখানাকে বুঝিয়ে দিতে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কনকর্ডের করা লিভ টু আপিল সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ খারিজ করে দেন।

এই আদেশের ফলে হাইকোর্টের দেয়া পূর্বের রায়ই বহাল থাকে। যার ফলে দ্রুত ওই ভবনটি এতিমখানাকে বুঝিয়ে দিতে হবে বলে জানান অাইনজীবী অনিক আর হক।

সোমবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। এতিমখানার পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান ও ব্যারিস্টার অনিক আর হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় কনকর্ডের তৈরি ১৮ তলা বিল্ডিং এতিমখানাকে হস্তান্তরের আদেশসহ চার দফা নির্দেশনা দিয়ে রায় দেন।

১৯০৯ সালে ঢাকার নবাব ‘সলিমুল্লাহ এতিমখানা’ স্থাপন করেন এবং পরবর্তীতে সরকারের নিকট হতে আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা সম্প্রসারণের জন্য বিভিন্ন সময় জমি লীজ নিয়ে পরিচালনা করেন।

কিন্তু ২০০৩ সালের ২২ জুলাই এতিমখানার সভাপতি শামসুন্নাহার ও সেক্রেটারী অ্যাডভোকেট জি এ খান এতিমখানার ২ বিঘা জমি কনকর্ডের কাছে হস্তান্তর করেন।

পরে এতিমখানার সম্পত্তি অবৈধ হস্তান্তর সংক্রান্ত প্রতিবেদন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ পায়।

এরপর পত্রিকায় সে প্রতিবেদন সংযুক্ত করে চার জন ছাত্র রিট করেন। পরে এতে পক্ষভুক্ত হয় মানবাধিকার সংগঠন এইচআরপিবি। সে রিটের শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট।

Tags: লিড নিউজহাইকোর্ট
Previous Post

মানবতাবিরোধী অপরাধ: নোয়াখালীর চারজনের রায় মঙ্গলবার

Next Post

ভারতের আজাদ ময়দানে কৃষকদের ‘লাল সাগর’

Next Post
ভারত-মহারাষ্ট্র-কৃষকদের মিছিল-মুম্বাই

ভারতের আজাদ ময়দানে কৃষকদের ‘লাল সাগর’

‘বাংলাদেশে এটাই আমার প্রথম স্বীকৃতি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT