চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডিস নিধনে দক্ষিণের ১৭৭টি বাড়িতে অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 26, আগস্ট 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

এডিস মশা নিধনে সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে  মোট ১৭৭ টি বাড়ি পরিদর্শন করে ২ জনকে কারাদণ্ড দিয়েছে।

এছাড়া ৬ জন বাড়ির মালিককে সতর্ক করাসহ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, মধ্যে কলাবাগান সেন্ট্রাল রোডের ৭৩/১নং হোল্ডিং এ এডিস মশার লার্ভা পাওয়ায় মো: আব্দুল মালেক (৬৭) এবং মো: ইউসুফ আলী (৫৫ ) কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং সেন্ট্রাল রোডের ৭৩/বি হোল্ডিং এ এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি আজ ৪৭ টি বাড়ি পরিদর্শন করেন।

অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলি আজ ৩০টি বাড়ি পরিদর্শন করেন। এর মধ্যে জিগাতলা ১৭/১ হোটেল সুনামীতে নোংরা অপরিচ্ছন্ন এবং মশার লার্ভা উৎপন্ন সহায়ক পরিবেশের কারণে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান ২৫টি বাড়ি পরিদর্শন করে এগুলোর মধ্যে ৩টিতে এডিসের লার্ভা ধ্বংস করেছেন।

অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৩৪নং ওয়ার্ডের আলু বাজার এলাকায় ২৭টি বাড়ি পরিদর্শন করেছেন। এর মধ্যে ৬ জন বাড়ির মালিককে সতর্ক করেছেন তিনি।

অঞ্চল ৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান গেন্ডারিয়া এলাকার মোট ৬০টি বাড়ি ইন্সপেকশন করেছেন ।

এছাড়া আজ ২০ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাংলাদেশ সচিবালয়ে এবং মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারে পরিচ্ছন্নতা ও মশার লার্ভা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

Tags: ডেঙ্গুভ্রাম্যমাণ আদালতমশা
Previous Post

মাতৃভাষা দিবসের স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য বেড়েছে

Next Post

রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘বিপজ্জনক এলাকা’

Next Post

রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘বিপজ্জনক এলাকা’

‘ঘুড্ডি’ এখন ইমপ্রেসের আর্কাইভে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT