চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডিবি নারী উদ্যোক্তাদের সহায়তায় ২ কোটি মার্কিন ডলার ঋণ দেবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 18, জানুয়ারি 2017
in অর্থনীতি
A A

বাংলাদেশের পল্লী এলাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (এসএমই) সহায়তার জন্য সরকার আজ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ২ কোটি মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্পাদিত এই ঋণ চুক্তিতে ইআরডি সচিব (ভারপ্রাপ্ত) কাজী শফিকুল আজম ও বাংলাদেশ এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কাজুহিকো হিগুচি বলেন, ‘প্রবৃদ্ধি বাড়ানো এবং দারিদ্র্য, আয় অসমতা ও আঞ্চলিক বৈষম্য হ্রাসের অন্যতম প্রধান চাবিকাঠি হচ্ছে এসএমই’র উন্নয়ন।’

তিনি আরো বলেন, ‘এই প্রকল্প গ্রামীণ এলাকা বিশেষ করে নারী পরিচালিত ক্ষুদ্র ব্যবসা ও কুটির শিল্পের জন্য সহায়ক হবে। তাছাড়া এটি নারী শিল্পোদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।’
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নূরুন নাহার এই দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়ন প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

এই প্রকল্পে প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে ক্ষুদ্র খামারের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। সহায়তার অন্তত ১৫ শতাংশ থাকবে নারী উদ্যোক্তাদের জন্য।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই প্রকল্পের কার্যনির্বাহক সংস্থা। আর এর বাস্তবায়ন সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

Tags: এডিবি
Previous Post

ঢাকায় ব্রিটিশ নম্বরের বিএমডব্লিউ গাড়ি আটক

Next Post

রাজধানীতে যত্রতত্র খোঁড়াখুঁড়িতে জনভোগান্তি চরমে

Next Post

রাজধানীতে যত্রতত্র খোঁড়াখুঁড়িতে জনভোগান্তি চরমে

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT