চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডিবির আরো ৮৫০ কোটি টাকা ঋণ সহায়তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 অপরাহ্ন 13, মে 2020
in অর্থনীতি
A A
বাংলাদেশ ও এডিবির প্রতিনিধির মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আরো ৮৫০ কোটি টাকার (১০০ মিলিয়ন ডলার) ঋণ সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)।

বুধবার এ ঋণ চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এডিবির ঢাকা কার্যালয়।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণ চুক্তিতে সই করেন।

করোনা সংক্রমণের পর এ দুর্যোগ মোকাবিলায় তিন ধাপে বাংলাদেশকে ঋণ অনুমোদন দেয়। এর মধ্যে প্রথম ধাপে ২ কোটি ৫৫ লাখ (৩ লাখ ডলার), দ্বিতীয় ধাপে ৮৫০ কোটি (১০০ মিলিয়ন ডলার) এবং তৃতীয় ধাপে চার হাজার ২৫০ কোটি টাকার (৫০০ মিলিয়ন ডলার) ঋণ অনুমোদন দেয়।

এই ঋণের সুদের হার ১ শতাংশ। ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে এই ঋণ পরিশোধযোগ্য।

এডিবির ঋণের টাকায় করোনা ভাইরাস মোকাবিলায় জরুরিভিত্তিতে সাড়ে তিন হাজার ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি যেসব হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখানে প্রয়োজনীয় সংখ্যক ভেন্টিলেটর স্থাপন করা হবে। ১৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭টি আইসোলেশন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনসহ ১৯টি পরীক্ষাগার আপগ্রেড করা হবে।

এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘বাংলাদেশ আমাদের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। সাম্প্রতিক সময়ে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়ানো করোনা মহামারি ঠেকাতে আমরা ১০০ মিলিয়ন ডলার দিতে পেরে আনন্দিত। বাংলাদেশ করোনা মোকাবিলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। স্বাস্থ্য খাতের স্বল্প ও মধ্য মেয়াদি প্রতিবন্ধকতা মোকাবিলায় সরকারকে আমাদের এই ঋণ সহায়তা সহযোগিতা করবে।’

তিনি বলেন, আমার বিশ্বাস, বাংলাদেশ সরকারের করোনা মোকাবিলায় নেয়া পদক্ষেপ ও স্বাস্থ্য খাতের পুনর্গঠনের মাধ্যমে তারা এ ক্ষেত্রে সফল হবে।

Tags: এডিবিকরোনাভাইরাসবাংলাদেশসিসিইউ
Previous Post

সঞ্চয়পত্রের আয়ই যাদের একমাত্র উপার্জন

Next Post

করোনাভাইরাস: অর্ধশত বুথ স্থাপনে স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা দিচ্ছে ব্র্যাক

Next Post
স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস পরীক্ষার জন্য বুথে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: অর্ধশত বুথ স্থাপনে স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা দিচ্ছে ব্র্যাক

ঢাকার রাস্তায় জনসাধারণ ও যানবাহনের সংখ্যা কম, শান্তিপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুটি অথবা লকডাউনের সুবিধা আমরা কতটুকু নিতে পারলাম?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT