চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডিপি বরাদ্দ হতে পারে ১ লাখ ৮১ হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 অপরাহ্ন 09, মে 2018
in অর্থনীতি
A A

আগামী ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি ১৭ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিতে পারে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এডিপি নিয়ে একটি বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন এনইসি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে এডিপির এই অনুমোদন দেয়া হতে পারে বলে জানা গেছে।

পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বলেন, আগামী এডিপি হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় উন্নয়ন বাজেট। এতে পদ্মা সেতু, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি বিদ্যুৎ প্লান্ট, পদ্মাসেতু রেল লিংক, ঢাকা মেট্টো রেলের মতো কিছু মেগা অবকাঠামো নির্মাণে জোর গুরুত্ব দেয়া হবে। তবে এবার পরিবহন খাতে বরাদ্দ বেশি হতে পারে।

তিনি বলেন, মোট এডিপি’র ১ লাখ ১৯ হাজার ৮শ ১০ কোটি ৯৫ লাখ টাকা স্থানীয় উৎস থেকে এবং ৬১ হাজার ৫৮ কোটি ২২ লাখ টাকা বিদেশি উৎস থেকে আসতে পারে। ২০১৮-১৯ অর্থবছরের এডিপি বরাদ্দ ২০১৮ অর্থবছরের সংশোধিত বরাদ্দ থেকে ১৬ দশমিক ৫৯ শতাংশ বা ২৪ হাজার ৬শ ১৯ কোটি টাকা বেশি।

ওই কর্মকর্তা আরো বলেন, স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের তহবিল ৭ হাজার ৮শ ৬৯ কোটি ১৭ লাখ টাকা বাদে আগামী অর্থবছরের অনুমিত মূল এডিপি দাঁড়াবে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা আসবে স্থানীয় উৎস থেকে এবং বাকী ৬০ হাজার কোটি টাকা আসবে বিদেশী উৎস থেকে।

বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ যদি যৌক্তিক চাহিদা তুলে ধরে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাদ্দ বাড়াতে পারেন এমন তথ্য দিয়ে পরিকল্পনা কমিশনের ওই কর্মকর্তা আরো বলেন, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মেট্রোরেল, কর্ণফুলি টানেল এবং মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মতো বৃহৎ প্রকল্পগুলো ২০১৮-১৯ অর্থবছরের জন্য সর্বোচ্চ বরাদ্দ পেতে পারে।

প্রস্তাবিত এডিপি’তে পরিবহন খাতে ৪৫ হাজার ৪শ ৪৯ কোটি টাকার সবোর্চ্চ বরাদ্দ পাবে। এই অর্থ মোট বাজেটের ২৬ দশমিক ২৭ শতাংশ। বিদ্যুৎ খাতে বরাদ্দ পাবে ২২ হাজার ৯শ ৩০ কোটি টাকা; যা মোট বরাদ্দের ১৩ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া ফিজিকেল প্লানিং, ওয়াটার সাপ্লাই, হাউজিং সেক্টর পাবে ১৭ হাজার ৮শ ৯০ কোটি টাকা, পল্লী উন্নয়ন সংস্থা পাবে ১৬ হাজার ৬শ ৯০ কোটি টাকা, শিক্ষা ও ধর্ম পাবে ১৬ হাজার ৬শ ২০ কোটি টাকা, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাবে ১৪ হাজার ২শ ১০ কোটি টাকা, স্বাস্থ্য ১১ হাজার ৯শ ৫ কোটি টাকা, কৃষি ৭ হাজার ৭৬ কোটি টাকা, পানি সম্পদ ৪ হাজার ৫শ ৯২ কোটি টাকা এবং জনপ্রশাসন পাবে ৩ হাজার ৩শ ৬১ কোটি টাকা।

চলতি অর্থ বছরের জন্য বাষির্ক উন্নয়ন প্রকল্পে (এডিপি) গত ৭ মার্চ সরকারের সংশোধিত বরাদ্দে ছিল ৯৬ হাজার ৩শ ৩১ কোটি টাকা, তবে বিদেশি তহবিল ৮ দশমিক ৬৮ শতাংশ কমায় তা হয় ৫২ হাজার ৫০ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা জানান, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় একং পানি সম্পদ মন্ত্রণালয়ের অগ্রাধিকার ভিত্তিক ১০টি মেঘা প্রকল্পে প্রায় ১ লাখ ২৮ হাজার ১শ কোটি টাকা বরাদ্দ পাবে। অগ্রাধিকার ভিত্তিক পদ্মা সেতু প্রকল্পে, সেতু বিভাগ পরবর্তী এডিপি’তে ৯ হাজার ১শ ১২ কোটি টাকা বরাদ্দ পাবে বলে ধারনা করা হচ্ছে। সড়ক ও মহাসড়ক বিভাগ পাবে ২০ হাজার ৮শ ১৭ কোটি টাকা, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নে রেল মন্ত্রণালয় পাবে ১১ হাজার ১শ ৫৪ কোটি টাকা।

পাশাপাশি মহেশখালীতে এলএনজি টার্মিনাল প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে বিদ্যুৎ বিভাগে বরাদ্দ দেয়া হবে ২২ হাজার ৮শ ৯৩ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, আগামী অর্থবছরের মধ্যে এডিপিতে মোট ১ হাজার ৩শ ৪৬টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় ১৫০টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে।

কমিশনের মুখপাত্র জানান, মোট ১ হাজার ৩শ ৪৬টি প্রকল্পের মধ্যে প্রায় ১ হাজার ২শ ২৭টি হচ্ছে বিনিয়োগ প্রকল্প, ১১৭টি হচ্ছে কারিগরি সহায়তা প্রকল্প। এরমধ্যে দুটি হচ্ছে জাপান ঋণ সহায়তা প্রকল্প এবং বাকি প্রকল্পগুলো হচ্ছে সরকারের স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

প্রস্তাবিত এডিপি’তে ৬১টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) এর মাধ্যমে।

Tags: এডিপিএনইসিপরিকল্পনা কমিশন
Previous Post

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড পি’

Next Post

ডাকসু নির্বাচন চাইলেন তোফায়েল আহমেদ

Next Post

ডাকসু নির্বাচন চাইলেন তোফায়েল আহমেদ

চার ম্যাচ নিষিদ্ধ সার্জিও রবের্তো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT