চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 22, ডিসেম্বর 2019
in বিনোদন
A A
ছবি: আরিফ আহমেদ

ছবি: আরিফ আহমেদ

রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল (শনিবার)-এর চেয়ে তিনি আজ (রবিবার) ভালো আছেন। চিকিৎসকরা তার সার্বক্ষণিক দেখাশোনা করছেন।

রবিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এটিএমের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এমনটা জানান তার স্ত্রী রুনি জামান। তিনি বলেন, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকেরা এই উন্নতির ধারাবাহিকতায় সন্তোষ প্রকাশ করেছেন। হাসপাতালে আনার পর কথা আটকে গিয়েছিল। রবিবার সকাল থেকে একটু একটু কথা বলতে পারছেন, সাড়া দিচ্ছেন।

এটিএম শামসুজ্জামানের বাম চোখে অপারেশন করা হয়েছিল। সেখানে ভাইরাস আক্রমণ করেছে। মূলত এ কারণেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন এটিএম পত্নি রুনি জামান। বলেন, শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন থেকে শারীরিক অবস্থা দুর্বল। শনিবার দুপুর আড়াইটার দিকে পিজি’র নিউরোমেডিসিন বিভাগে ৫১১ নাম্বার কেবিনে তাকে ভর্তি করা হয়।

গেল ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরাণ ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। সেখান থেকে শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে (পিজি) স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে ডাক্তার আতিকুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। তার বড় একটি অপারেশনও হয়।

পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন এ অভিনেতা। ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে। নিয়মিত খোঁজ-খবরও রাখেন প্রধানমন্ত্রী।

Tags: এটিএম শামসুজ্জামানপিজি হাসপাতাললিড বিনোদনশেখ হাসিনা
Previous Post

ঢাকায় সাফ স্কলারদের পুনর্মিলনী

Next Post

দলের কাজ ও মন্ত্রণালয় একসাথে চালাতে সমস্যা হয় না: কাদের

Next Post

দলের কাজ ও মন্ত্রণালয় একসাথে চালাতে সমস্যা হয় না: কাদের

স্যার ফজলে হাসান আবেদ-একজন স্বপ্নের ফেরিওয়ালার মহাপ্রস্থান

চিরনিদ্রায় শায়িত স্যার ফজলে হাসান আবেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT