চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটা আমার প্রাণের ক্লাব, এখানে জীবন গড়েছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 পূর্বাহ্ন 05, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা জার্সিতে মেসি মাঠে জিতের উল্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির মনের বরফ গলে গেছে। ২০২০-২১ মৌসুমে বার্সেলোনায় থেকে যাওয়ার কথা জানিয়েছেন। চলে যাওয়া আটকাতে তাকে আদালতে নেয়ার কথাও বলেছিল বার্সা। কিন্তু প্রাণের ক্লাবের সঙ্গে বিচ্ছেদটা আইনি লড়াই পর্যন্ত গড়াতে দিতে চাননি, থেকে যাওয়ার সিদ্ধান্ত সেজন্যই, সেটিও জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আগস্টের শেষ সপ্তাহে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সার সঙ্গে চুক্তির একটি বিশেষ শর্ত ব্যবহার করে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়ার যে বার্তা দিয়ে নাড়িয়ে দিয়েছিলেন ফুটবল বিশ্বের মনোযোগ, সেটি হতে দেয়নি বার্সা। কারণ মেসি নাকি চুক্তি অনুযায়ী নির্ধারিত ১০ জুনের আগে চলে যাওয়ার কথা জানাননি।

চুক্তির এই শর্তটা নিয়ে মেসি বলেছেন, ‘এখন তারা বলছে আমি ১০ জুনের আগে চলে যাওয়ার কথা জানাইনি। সেসময় আমরা মৌসুমের মাঝে, লা লিগার জন্য লড়ছিলাম করোনা ভাইরাসের মধ্যে, এবং এই ভাইরাসটি মৌসুমের সবকিছু ওলটপালট করে দিয়েছিল।’

তারপরই টেনেছেন বার্সার প্রতি আজন্ম ভালোবাসার কথা, ‘আরেকটা পথ ছিল, আদালতে যাওয়া। কিন্তু আমি কখনোই বার্সার বিপক্ষে আইনি লড়াইয়ে যাব না, কারণ এই ক্লাবকে আমি ভালোবাসি, এই ক্লাবটি আমাকে সবকিছু দিয়েছে। এই ক্লাবটি আমার প্রাণের ক্লাব, এখানে আমি জীবন গড়েছি। আমি জানি, আমার মন বার্সাকে আদালতে নিতে কখনোই সায় দেবে না।’

দশ দিনের নীরবতা ভেঙে মেসি অবশেষে মুখ যখন খুললেন, সঙ্গে এটিও জানিয়েছেন বার্সেলোনা সভাপতি তাকে দেয়া কথা রাখেননি। তবুও অনড়ভাব কাটিয়ে আর্জেন্টাইন মহাতারকা আসছে মৌসুমে ন্যু ক্যাম্পেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‘ক্লাব সভাপতি সবসময় বলত মৌসুম শেষে আমি সিদ্ধান্ত নিতে পারব, থাকব নাকি চলে যাব। ভেবেছিলাম এবং নিশ্চিত ছিলাম, চাইলে ক্লাব ছাড়ার স্বাধীনতা পাব। সেটি হয়নি।’

‘এখন আমি বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ সভাপতি আমাকে বলেছেন, ক্লাব ছাড়তে হলে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ পরিশোধ করেই কেবল আমাকে যেতে হবে, এবং সেটা অসম্ভব।’

মেসির ন্যু ক্যাম্প ছাড়ার গুঞ্জন ছিল গত কয়েকমাস ধরেই। সেটি ছিল নানা মহলের আলোচনার খোরাক। মেসির মাধ্যমে প্রকাশ্যে আছে তিনি ব্যুরোফ্যাক্স পাঠিয়ে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করলে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর মেসির মন একেবারে বেঁকে বসে। বার্সা নতুন কোচ হিসেবে ডাচম্যান রোনাল্ড কোম্যানকে নিয়োগ দেয়। সেটির কয়েকদিনের মধ্যেই দল পুনর্গঠনের নানা আলোচনার মাঝে বিরক্ত হয়ে পড়া মেসি ব্যুরোফ্যাক্সের মাধ্যমে কর্তাদের জানিয়ে দেন ক্লাব ছাড়তে চান।

Tags: বার্তেমেউবার্সাবার্সেলোনামেসিমেসির দলবদলম্যানচেস্টার সিটিরদ্রিগো মেসিলা লিগালিওনেল মেসিলিড স্পোর্টসহোর্হে মেসি
Previous Post

মেসির পরিবারের সবাই কাঁদতে শুরু করে

Next Post

নারায়ণগঞ্জে দগ্ধ শিশুর মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে দগ্ধ শিশুর মৃত্যু

মসজিদে বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত অভ্যন্তর, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT