চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটা অভিমান নয়, নৈতিক স্খলনের বিরুদ্ধে অবস্থান

সারওয়ার-উল-ইসলাম by সারওয়ার-উল-ইসলাম
7:42 অপরাহ্ন 18, ডিসেম্বর 2017
in মতামত
A A

একজন বীর মুক্তিযোদ্ধা কী পরিমাণ মনোযন্ত্রণা থেকে বলতে পারেন-তাঁকে যেন মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়া হয়। জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলছেন্না গ্রামের এই মুক্তিযোদ্ধার নাম মো. আবুল হোসেন। তিনি ১১ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন।

‘একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে আমার বিবেকের তাড়না আছে। ভুয়া মুক্তিযোদ্ধারা বীর উপাধি পেয়ে যাচ্ছেন। এর প্রতিবাদস্বরূপ ‘‘বীর’’ উপাধি বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। যতদিন বেঁচে থাকব একজন সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে থাকতে চাই। আর দাফনের সময় রাষ্ট্রীয় মর্যাদা নেব না। কারণ, ভুয়া মুক্তিযোদ্ধারাও তো দাফনের সময় একই মর্যাদা পাবেন।’
কথাগুলো বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনের। গত ১৬ ডিসেম্বর একটি শীর্ষ দৈনিকে সংবাদটি প্রকাশ পেয়েছে।

মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তরে। ৪৬ বছর পরও যদি দেশে সরকার পরিবর্তনের সাথে সাথে মুক্তিযোদ্ধাদের নতুন করে তালিকা করা হয়, তা হলে তো সুযোগ সন্ধানীরা দলবাজি করে নিজেদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় সংযুক্ত করবেই। এই যে নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা করার জন্য যাচাই-বাছাই কমিটি করা হয় সেখানে কাদেরকে রাখা হয়, সেটাও দেখার বিষয়। তাদের মধ্যে থেকে কেউ না কেউতো টাকার বিনিময়ে একজন অমুক্তিযোদ্ধাকেও মুক্তিযোদ্ধার সম্মান দেওয়ার চেষ্টা করবেই। কারণ এই কমিটিতে সরকার দলীয় প্রভাবশালী সাংসদ থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালী নেতারা থাকেন।

যারা জানেন না একাত্তরে একজন মুক্তিযোদ্ধা কী পরিমাণ ত্যাগ স্বীকার করেছিলেন। এই কমিটির লোকজনদের অনুভূতি নেই, বোধ নেই, বিবেক তো মারাই গেছে। এরা টাকা পেলে সব কিছু করতে পারেন।
অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধার সনদ দেওয়ার বিষয়টিও খবরের কাগজে এসেছে। তারপরও কি টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের?

কেন নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকার প্রয়োজন পড়ে? কেন সরকার পরিবর্তনের সাথে সাথে পুরনো তালিকা থেকে কিছু নাম বাদ পড়ে, কিছু নাম সংযোজন করা হয়?
এর অর্থ হচ্ছে প্রতিবারই সরকার আসে আর নিজেদের কিছু লোকদের মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান দেওয়া হয়। আর কিছু লোককে বাদ দেওয়া হয়। যারা আগের সরকারের আমলে দুই নম্বরি করে যুক্ত হয়েছিলেন। এই যে যারা যুক্ত হয়েছিলেন, আবার তারা সরকার বদলের সাথে বিযুক্ত হলেন তারা কারা? তাদের কি আদৌ কোনো সামাজিক মর্যাদা আছে? তারা কি অপমানিতবোধ করেন? হয়ত করেন না, কারণ তারা জানেন মুক্তিযোদ্ধার সিলটা গায়ে লাগাতে পারলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। সন্তানের চাকুরী থেকে শুরু করে নানা জায়গায় তদবির করে লাভবান হওয়া যাবে। তা হলে কি ‘মুক্তিযোদ্ধা’ উপাধি একটা জাদুর কাঠি? একাত্তরে সবাই কি এই জাদুর কাঠির জন্য ঘর থেকে বের হয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন?

এ রকম নানা প্রশ্ন এসে ভিড় করে আমাদের মত সাধারণ মানুষের মনে। কোনো উত্তর মেলে না। কারণ প্রতিবারই সরকার বদল হওয়ার পর আমাদের একই চিত্র দেখতে হয়। আর তাই তো অভিমানী মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনের মতো মানুষদের কথা পড়তে হয়।

এই অভিমানকে শুধু অভিমান হিসেবে দেখার পাশাপাশি নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান হিসেবে দেখা দরকার।
একজন মুক্তিযোদ্ধা একাত্তরে দেশের প্রতি ভালোবাসা থেকে যুদ্ধে গিয়েছিলেন। তাঁর বীরত্বের জন্য তাঁকে খেতাব দেওয়া হয়েছিল। আর যে মানুষটি যুদ্ধেই যায়নি, তাকেও খেতাব দেওয়া হচ্ছে, তা হলে কিসের সম্মানে সম্মানিত হলেন তিনি? তার নিজের কি একটুও খারাপ লাগে না মিথ্যে সম্মান পেতে বা নিতে? শুধু রাজনৈতিক কারণে জোর করে নিজে সম্মানিত হতে চাচ্ছেন। এই রাজনীতির কি মূল্য আছে?

রাজনৈতিক মূল্যবোধের যে অবক্ষয় দেশে বর্তমানে বিরাজমান তা থেকে যতদিন বের হয়ে আসা না যাবে ততদিন আমাদের এই নীতি-নৈতিকতার স্খলন ঘটবেই। আমরা দেখব প্রতি সরকারের আমলে নতুন নতুন মুক্তিযোদ্ধাদের চেহারা।
প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি থাকল সশ্রদ্ধ সালাম। আপনাদের জন্যই আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। স্বাধীন মানচিত্র।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: মতামতমুক্তিযুদ্ধ
Previous Post

২১ আগস্টের সমাবেশে সরকার পরিকল্পিতভাবেই পর্যাপ্ত নিরাপত্তা রাখেনি

Next Post

প্রথম শ্রেণির প্রশ্নও ফাঁস: কোথায় নিয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Next Post
প্রথম শ্রেণির প্রশ্নপত্রের ছবি, পরীক্ষার প্রশ্ন ও উত্তর লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম শ্রেণির প্রশ্নও ফাঁস: কোথায় নিয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদের সংবর্ধনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT