চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখন রাজনীতি করার সময় নয়, মানুষের পাশে দাঁড়ানোর সময়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 12, জুন 2020
in বিনোদন
A A

করোনাকালে তারকাদের কাজ নেই। ঘরেই অবসর দিন কাটছে প্রায় তিন মাস ধরে। তবে ব্যতিক্রম চিত্রনায়ক দেব। কারণ তিনি যে শুধু অভিনেতা নন, জনগণের প্রতিনিধি!

করোনার শুরু থেকেই ছুটছেন দেব। লকডাউনে আটকে যাওয়া বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনছেন পরিযায়ি শ্রমিকদের। তার মাঝখানে আম্ফানের আঘাত। সব মিলিয়ে মানুষের কাছেই থাকতে হচ্ছে তাকে।

করোনা সংকটের সময় নিজের সাংসদ আসন ঘাটালবাসীর পাশে সবরকমভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন সাংসদ দেব। দেবের রাজনৈতিক দর্শনের প্রশংসা না করে থাকতে পারেন না বিরোধী দলের নেতা-সমর্থকরা।

দেব বলছেন ‘এখন রাজনীতি করবার সময় নয়,মানুষের পাশে দাঁড়ানোর সময়’। এই ভাবনা নিয়েই এবার স্থানীয় ক্লাবের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ।

এলাকার কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষদের দুবেলা খাবার পরিবেশন করছিল একটি ক্লাব। কিন্তু ক্লাবের অভিযোগ প্রশাসনের তরফে কোনও সহায়তা মেলেনি। এই খবর দেবের কানে পৌঁছানো মাত্র তিনি সাহায্যের আশ্বাস দেন। এবং বৃহস্পতিবার সন্ধ্যাতেই ক্লাব প্রাঙ্গনে পৌঁছে যায় দেবের সহায়তা। ভবিষ্যতেও সবরকমভাবে ক্লাবের এই উদ্যোগের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন সাংসদ দেব।

দেবের কাছ থেকে সরাসরি সাহায্য পেয়ে আপ্লুত ক্লাবকর্তারা। স্থানীয় সংবাদ মাধ্যমকে ক্লাবের সভাপতি রাজ কুমার আলু বলেন, উনি যে আমাদের কথায় আমল দিলেন, এতেই আমরা খুশি। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Tags: করোনাতৃণমূলদেবলিড বিনোদন
Previous Post

কানাডার ক্যালগেরিতে জরুরি অবস্থার অবসান

Next Post

বাজেট উচ্চাভিলাষী মনে হলেও জনগণের প্রত্যাশা পূরণে এ ঝুঁকি: আওয়ামী লীগ

Next Post
ফাইল ছবি

বাজেট উচ্চাভিলাষী মনে হলেও জনগণের প্রত্যাশা পূরণে এ ঝুঁকি: আওয়ামী লীগ

বিশ্ব চলচ্চিত্রের জনপ্রিয় তারকাদের ছবি, বিভিন্ন দেশের অভিনেতা ও অভিনেত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অসচ্ছল সিনেমাকর্মীদের পাশে তোরো, ইনারিতু ও সালমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT