চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখন মনে হচ্ছে টপঅর্ডারে দায়িত্ব নিতে পারব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 24, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: টানা দুই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য, ম্যান অব দ্য ম্যাচ। ঢাকা প্লাটুনের ভাগ্য ঘুরিয়ে দিয়েছেন মেহেদী হাসান একাই! আসল কাজটা বোলিং হলেও ২০০ স্ট্রাইকরেটে টানা দুই ফিফটিতে জ্বালিয়েছেন সম্ভাবনার নতুন আলো। দলও পেয়েছে চট্টগ্রাম পর্বের শেষ দুই ম্যাচে জয়।

বোলিংয়ে আগেও নজর কেড়েছেন মেহেদী। যদিও ব্যাট হাতে তার আগ্রাসনই এবার তাকে নিয়ে এসেছে আলোচনায়।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরপর দুইদিন বলে-ব্যাটে ঢাকার জয়ের নায়ক মেহেদী। সোমবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে শুরুতেই তুলে নেন উইকেট। পরে তিন নম্বরে নেমে ব্যাট হাতে তোলেন ঝড়। করেন ২৯ বলে ৫৯ রান।

সেই ঝড় মঙ্গলবারও দেখা গেল। এবার ২৮ বলে ৫৬। আগের ম্যাচে সাত ছক্কা, সিলেট থান্ডারের বিপক্ষে ছয় মারলেন তিনটি। তার আগে বোলিংয়ে প্রথম বলেই তুলে নেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ফ্লেচারের উইকেট।

মারকাটারি ব্যাটিংয়ে মেহেদী মেলে ধরছেন দক্ষতা। কুমিল্লার স্পিনার মুজিবকে সামলাতে তিনে নামিয়ে দেয়া হয়েছিল নিচের সারির এ ব্যাটসম্যানকে। সিলেট ম্যাচেও তিনে নামানো হয় আগের ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে। দুই ম্যাচেই ভালো করায় মেহেদীর আত্মবিশ্বাস বেড়েছে টপঅর্ডারে দায়িত্ব নেয়ার।

‘আজকে কাউকে ফেস করার জন্য আমাকে পাঠায়নি। কালকে ভালো খেলায় আজকে এ পজিশনটা পাওয়া গিয়েছে।’

‘বিপিএলে যেসব দলে খেলেছি ব্যাটিং লাইনে অনেক বড় তারকা ছিল দেশি-বিদেশি মিলিয়ে। আমাদের দলে কিছু ইনজুরি সমস্যা আছে। তাই আমাকে পাঠানো (তিন নম্বরে) হয়েছে, আমি সাফল্য পেয়ে গেছি, সামনে হয়তো এর থেকে ভালো কিছু করতে পারব। এখন মনে হচ্ছে টপঅর্ডারে দায়িত্ব নিতে পারব।’

টপঅর্ডার ব্যাটসম্যানই ছিলেন মেহেদী। প্রথম শ্রেণির ক্রিকেটে আছে ৫টি সেঞ্চুরি, লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি। কিন্তু বল হাতে ভালো করতে থাকায় নিচে নামতে থাকে ব্যাটিং পজিশন।

‘যখন শুরু করি প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’ ক্রিকেট, তখন টপঅর্ডার ব্যাটসম্যানই ছিলাম। সেক্ষেত্রে খেলতে খেলতে পরে বোলার হয়ে যাওয়ায় আমাকে সব জায়গায় খেলানো হচ্ছে।’

জাতীয় লিগ কিংবা প্রিমিয়ার লিগের সঙ্গে বিপিএলের পার্থক্য অনেক। দেশি-বিদেশি তারকাদের মঞ্চে টপঅর্ডারে টিকে থাকা কঠিনই। টানা দুটি অসাধারণ ইনিংস বদলে দিয়েছে প্রেক্ষাপট। মেহেদীও ব্যাটিং নিয়ে ভাবছেন নতুন করে।

Tags: ঢাকা প্লাটুনবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মেহেদী হাসানলিড স্পোর্টস
Previous Post

সড়ক পথে বিমান!

Next Post

ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

Next Post

ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

সবকিছুর পরও নেইমারের পেছনেই ছুটবে বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT