চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখন ব্যাগ গোছানোই থাকে’

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
12:37 পূর্বাহ্ন 27, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ব্যাগ কী গোছানোই থাকে? জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সৌম্য সরকারকে প্রাসঙ্গিক প্রশ্নটি করলেন একজন সাংবাদিক। উত্তর মিলল এভাবে, ‘এখন ব্যাগ গোছানোই থাকে। অলরেডি গোছানো, বরিশাল যেতে হবে খেলতে। ভালোই হচ্ছে যে খেলার মধ্যে আছি। একটা ভালো দিন গেল আজ, কাল হয়তো সেই আত্মবিশ্বাসটা কাজে দিবে।’

গত একমাস ধরে টানা ভ্রমণের উপরে আছেন জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা সৌম্য। খুলনা-ঢাকা-দুবাই হয়ে আবুধাবিতে গিয়ে খেলেছিলেন এশিয়া কাপের ফাইনাল। জাতীয় দলে টিকে থাকার চ্যালেঞ্জ নিয়ে শুরু করেন জাতীয় লিগ। রাজশাহীতে এক রাউন্ড শেষ করে খুলনায় পরের রাউন্ড খেলার সময় খবর পান জিম্বাবুয়ের বিপক্ষে সাভারের বিকেএসপিতে এসে খেলতে হবে প্রস্তুতি ম্যাচ।

দুর্গাপূজার উৎসব বিসর্জন দিয়ে চলে আসেন ঢাকায়। দশমীর দিনে অপরাজিত ১০২ রানের ইনিংসে রাঙান প্রস্তুতির মঞ্চ। তাতে আশা বড় হয়েছিল, জাতীয় দলে ডাক আসে কিনা দেখার ছিল। সে দফায় হয়নি। সৌম্য আবার ফিরে যান জাতীয় লিগের মঞ্চে।

‘যেদিন অনুশীলন ম্যাচে সেঞ্চুরি করেছিলাম, সেদিন মনে হয়েছে যদি দলে থাকতাম। দিনশেষে খেলার পর যখন খুলনা ফিরছিলাম, তখন এই চিন্তা এসেছিল। তিনটা ম্যাচ যদি খেলার সুযোগ পেতাম, তাহলে নিজেকে মেলে ধরার, প্রমাণ করা একটা ভালো সুযোগ পেতাম। এমন একটু মনে হয়েছিল। তবে শেষ ম্যাচে যখন ডাক পড়ল, তখন খুশি হয়েছিলাম। মনে হয়েছিল, না, একটা সুযোগ এসেছে, দেখি কাজে লাগাতে পারি কিনা।’

খুলনায় জাতীয় লিগের ম্যাচ খেলার সময় ডাক আসে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে। খুলনা-ঢাকা হয়ে সৌম্য চট্টগ্রামে পৌঁছান ম্যাচের আগের দিন। শুক্রবার নেমে খেললেন ১১৭ রানের বিধ্বংসী ইনিংস। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এ বাঁহাতি তাতে পায়ের তলায় মাটি পেয়েছেন। তবুও থামাতে চান না এ ছুটে চলা। শনিবার যাবেন বরিশালে, খুলনা বিভাগের হয়ে জাতীয় লিগের ম্যাচ খেলতে।

‘এখন চিন্তা করছি, যেখানেই খেলা হচ্ছে, এখন শুধু খেলা দিয়েই কথা। চেষ্টা করছি লম্বা সময় ব্যাটিং করে যাওয়ার। উপভোগ করে যাওয়ার চেষ্টা করছি।’

Tags: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসসৌম্য সরকার
Previous Post

‘আমরা হেডলাইনটাই বেশি পড়ি’

Next Post

ব্রাজিল দলে অ্যালান, আর্থার

Next Post

ব্রাজিল দলে অ্যালান, আর্থার

ফাইল ফটো

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT