চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখন দ্বন্দ্বের সময় নয়, সমস্ত গ্রুপের এক হওয়ার সময়’

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
9:22 অপরাহ্ন 04, নভেম্বর 2017
in বিনোদন
A A

আমাদের ইন্ড্রাস্ট্রির এখন যে অবস্থা তাতে দ্বন্দ্ব নয়, বরং তা ভুলে সবাইকে এক সঙ্গে ভালো কাজ করতে হবে- বলে মনে করছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান। তার কথায়, শিল্পী এবং শিল্পকে আসলে কোনো নিয়মকানুনের মধ্যে বাধা যায় না। কারণ তাদের কাজে শুধু শারীরিক পরিশ্রম নয় বরং মানসিক শ্রমটাও পুরোপুরি দিতে হয়। তাই তাদের জন্য সুন্দর কাজের ক্ষেত্র তৈরি রাখতে হবে সবসময়।

শনিবার দুপুরে (৪ নভেম্বর) রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনে বর্তমান চলচ্চিত্র নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি এসব কথা বলেন। গত ঈদকে সামনে রেখে করা ‘রংবাজ’ ছবির শুটিং স্পটে চলচ্চিত্র পরিবারের বারবার হস্তক্ষেপ ও বাঁধা নিষেধের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এসব নানা কারণে এখন আমাদের দেশের অনেক ছবির শুটিং করা হচ্ছে দেশের বাইরে। যেটা শিল্পী থেকে শুরু করে ছবির টেকনিশিয়ানসহ সবার জন্যই ক্ষতিকর।

আসলে সকল ঝুট ঝামেলা হতে মুক্ত থেকে কাজ করে যাওয়ার জন্যই নাকি এমন করা হচ্ছে এই সময়টাতে, বললেন শাকিব খান।

সম্প্রতি ‘চালবাজ’ ছবির শুটিং শেষে ভারত থেকে ফিরলেন মাত্র দুইদিন হল, অথচ আগামী ৫ নভেম্বর রবিবার আবারও শুটিংয়ের কাজে ১৫-১৭ দিনের জন্য ব্যাংককে রওনা দিচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, দেশে ফিরে আবার যাবেন হায়দ্রাবাদ ও অষ্ট্রেলিয়ায়। আর এসকল সিডিউল রয়েছে শুটিংকে ঘিরেই।

তাকে ঘিরে বার বার উঠে আসা বিতর্ক ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলছে কিনা জানতে চাইলে বলেন, আমাকে একজন মানুষ একটা কথা বলেছে তা হল, বড় হতে গেলে বাধা আসবেই। আর এমন একজন মানুষ সেকথা বলেছে যে তার কথার মাঝেই আমি সব উত্তর পেয়ে গেছি।

কাজে নানা রকম বাধা নিয়ে তিনি জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ ছবির কথা তুলে ধরে বলেন, পাকিস্থানি শক্তিও তাকে ঠেকাতে পারে নাই। একটি মাত্র চাবির গোছা দিয়ে তিনি পুরো রাজনৈতিক পরিস্থিতিটাকে তুলে ধরেছিলেন। তিনি বাধা পেরিয়ে কাজ করেছেন এবং সফলতা পেয়েছেন। তেমনি সুন্দর কাজ করতে পারলে তার মূল্যায়ন হবেই বলে তিনি আশা প্রকাশ করেন।

অটোচালকের মামলা ও বর্তমান চলচ্চিত্র নিয়ে কথা বললেন শাকিব খান:

Tags: শাকিব খান
Previous Post

মাকে কাঁধে করে নিয়ে আসা কাশেমের সঙ্গে অমানবিক সেলফি

Next Post

সম্পত্তিজনিত কারণে শামসুন্নাহারকে খুন করে জনি: র‌্যাব

Next Post
জনি গ্রেপ্তার, র‌্যাবের নিরাপত্তা বাহিনী সঙ্গে, সম্পত্তিজনিত হত্যাকাণ্ডের তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পত্তিজনিত কারণে শামসুন্নাহারকে খুন করে জনি: র‌্যাব

ফাইল ছবি

মাশরাফীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো রাজশাহী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT