চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন থেকে কি নিয়মিত দেখা যাবে শাকিব-মিশা জুটিকে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 11, মার্চ 2018
in বিনোদন
A A

শাকিব-মিশা জুটি মানেই ঢাকাই ছবির দর্শকদের বাড়তি আগ্রহ। শতাধিক ব্যবসা সফল ছবির কাণ্ডারি তারা! দীর্ঘদিন এই দুই তারকা একসঙ্গে ছবিতে কাজ করেনি। এর কারণ ছিল যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ ইস্যু, এফডিসি কেন্দ্রিক নির্বাচন নিয়ে মনোমানিল্য। সেজন্য তারা ছিলেন দুজন দুই মেরুর বাসিন্দা!

সুখবর হলো, বিরতি কাটিয়ে এবং সব মন কষাকষির অবসান ঘটিয়ে নতুন করে আবারো কাজ করতে যাচ্ছেন তারা। শাকিব-মিশা যে নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন তার নাম ‘ক্যাপ্টেন খান’। পরিচালক ওয়াজেদ আলী সুমন। এই নির্মাতা রবিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে বললেন, মিশা ভাই কাজ করবেন কথা দিয়েছেন। আরো বলেন, শাকিব ভাইও মিশা ভাইয়ের সঙ্গে কাজ করবেন। ২৫ মার্চ থেকে ছবির শুটিং হওয়ার কথা রয়েছে।

‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিবের নায়িকা থাকবেন বুবলী, কলকাতার পায়েল মুখার্জি। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান বলেন, শাকিব খান ও মিশা সওদাগরের মধ্যে কি নিয়ে মনোমানিল্য ছিল তা আমি জানিনা। শুনেছি তারা অনেকদিন ধরে একসঙ্গে কাজ করেননি। এখন থেকে আবার তারা কাজ করবেন।

রবিবার সকাল থেকে রাজধানীতে ‘অবতার’ ছবির শুটিং করছেন মিশা। শুটিং সেট থেকে মুঠোফোনে তিনি প্রথমে কিছু বলতে না চাইলেও পরে জানান, শাকিবের সঙ্গে ছবি করবো না এ ধরনের কোনো কথাই বলিনি। শাকিবের সঙ্গে অামার সর্ম্পক অন্যরকম। আমরা দুজন জুটি হয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছি। আমাদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো।

নয় শতাধিক ছবির এই খলনায়ক বললেন, আমি যৌথ প্রযোজনার ছবি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। যদি নিয়মনীতি মেনে যৌথ প্রযোজনার ছবিগুলো হতো তাহলে আমাকে দেখা যেত। এদিকে কলকাতায় ‘ভাইজান এলারে’ ছবির শুটিং করছেন শাকিব। শনিবার রাতে তিনি চ্যানেল আই অনলাইনকে বললেন, মিশা ভাই রানিং স্টার। এতদিনে গ্যাপ থাকার পর আবার আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এরচেয়ে খুশির খবর আর কি হতে পারে!

Tags: ক্যাপ্টেন খানমিশা সওদাগরশাকিব খান
Previous Post

যৌন হয়রানির ঘটনায় ফুটেজ দেখে জড়িতদের দ্রুত শাস্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

স্ত্রীর ফোনে আড়ি পাতার অভিযোগ অস্বীকার নওয়াজউদ্দিনের

Next Post
নওয়াজুদ্দিন

স্ত্রীর ফোনে আড়ি পাতার অভিযোগ অস্বীকার নওয়াজউদ্দিনের

আটক

ওয়ার্কপারমিট ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ৩৯ বিদেশি নাগরিক আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT