চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন থেকে আমাকে নিয়মিত নির্মাণে পাওয়া যাবে: আবরার

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
5:14 অপরাহ্ন 11, নভেম্বর 2020
in বিনোদন
A A
Filmmakers working on a Bengali film set with camera and equipment. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ নির্মাণ করে রীতিমত হইচই ফেলে দিয়েছেন তরুণ নির্মাতা আবরার আতহার। তার নির্মাণ মুন্সিয়ানায় দুর্দান্ত ডার্ক থ্রিলার দেখে তৃপ্তির ঢেঁকুর তুলছেন দর্শক। আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে আবরারের এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ। এটি থেকে দর্শক শুধু বিনোদন নয়, মাদকের মরণ ফাঁদ সম্পর্কে ধারণা পেয়েছেন। মুক্তির পর ‘মাইনকার চিপায়’ ওয়েব ফিল্মটি নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন নির্মাতা আবরার আতহার:

‘মাইনকার চিপায়’ মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন?
ভালোই। তবে দু-একজনের কাছে ভালো লাগেনি। এটা আগে থেকে ধরেই নিয়েছিলাম যে কারও কারও কাছে ভালো নাও লাগতে পারে। ২০ জন দর্শক দেখলে ২ জনের কাছে ভালো নাই বা লাগতে পারে! তবে সর্বোপরি ভালো সাড়া পাচ্ছি। ব্যাপ্তীতে ধরলে এটা ৪০ মিনিটের কনটেন্ট। ক্রেডিটসহ ৫০ মিনিট। এতো অল্প সময়ে চরিত্রগুলো খুব তাড়াতাড়ি বিল্ডআপ করতে হয়েছে এবং শেষ করতে হয়েছে। কারণ, মানুষ তাদের মূল্যবান ৫০ মিনিট সময় আমার কাজের জন্য ব্যয় করেছে। এ সময়টুকু তাদের বোর লাগে নাই। সেদিক থেকে আমি খুব খুশি।

চারজন বন্ধু হাস্যোজ্জ্বল মুখে একসাথে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এর সিক্যুয়াল আসবে?
এটা দর্শকদের রেসপন্সের উপর নির্ভর করছে। আমি তো সিক্যুয়ালের ব্যবস্থা করে রেখেছি। অন্য একটা আইডিয়া করে রেখেছি। প্রযোজক যদি কনভিন্স হন তাহলে অবশ্যই হবে।

দর্শকদের কোন ধরনের মন্তব্য আপনাকে স্পর্শ করছে?
জিনিসটা অনেক এন্টারটেইনিং। দেখতে মজা লেগেছে। মোটেও বোরিং লাগে নাই। নতুনত্ব পেয়েছে। তবে অনেকেই সিনেমার সঙ্গে তুলনা করেছেন। এটা সিনেমার সঙ্গে তুলনা করা যাবে না। সিনেমা আরও বড় ফরম্যাট। বিশাল ক্যানভাস।

নিশো, শ্যামল, রাজ- এই তিন অভিনেতাকে একসঙ্গে নিয়ে কাজ করা এবং ঠিকঠাক কাজ আদায় করা চ্যালেঞ্জিং ছিল?
তিনজনই কঠোর পরিশ্রম করেছেন। তাদের থেকে কাজ আদায় করা আমার জন্য চ্যালেঞ্জ ছিল না। আমরা শুরু থেকে টার্গেট নিয়েছিলাম যে, মজার কিছু বানাচ্ছি। আমরা দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট আনবো। কাজটা ঠিকভাবে করতে তিন অভিনেতাই খুবই সাহায্য করেছেন।

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ রাতের শহরে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ অনেকগুলো রাতের দৃশ্যের সমন্বয় রয়েছে এখানে। ব্যক্তিগতভাবে আপনার সবচেয়ে বেশি পছন্দের দৃশ্য কোনটি?আমি কিন্তু এখানে অনেকজনকে ট্রিবিউট দিয়েছি। মালেক আফসারী, কাজী মারুফ, কাজী হায়াৎ থেকে আরও অনেককে। মানে পপ কালচার ভরিয়ে দিয়েছি। এটাও ভালো লাগার। তবে দৃশ্যের মধ্যে ইটভাটার একটা দৃশ্য রয়েছে। মানিকগঞ্জে শুটিং করা। ওইটা আমার খুব পছন্দের একটা দৃশ্য।

‘মাইনকার চিপায়’ শুরুতে যে গল্প ও স্ক্রিপ্ট ছিল, শুটিংয়ে নাকি বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে?
নিশো ভাই এবং রাজের চরিত্র দুটো একটু বদলানো হয়েছে। গল্পে আরও কিছু বলতে চাওয়া হয়েছিল। কিন্তু জি ফাইভ তো ইন্ডিয়ান। তারাও এটা নিয়ে উদ্বেগ ছিল। গল্পে কিীবলতে গিয়ে কী বলা হয়ে যায়, বাংলাদেশের মানুষ কীভাবে নেবে! এজন্য অনেক সংলাপে সেন্সর করা এবং মিউট করা হয়েছে।

একটি শর্টফিল্ম (লাইফ ইন আদার ওয়ার্ডস), একটি টেলিফিল্ম (কলি ২.০) ও একটি ওয়েব ফিল্ম (মাইনকার চিপায়) নির্মাণ করেছেন। আপনার কাজের সংখ্যা এতো কম কেন?
কাজ করতে গেলে তো প্রযোজক লাগে। যিনি সাহস দিয়ে বলবেন, ‘আবরার তুমি পারবা। সামনে আগাও। আমি সঙ্গে আছি।’ এমন প্রযোজক পাইনা বলেই হয়তো কাজের সঙ্গে কম। তাছাড়া দুই বছর ধরে ফিল্মের জন্য একটা গল্প নিয়ে কাজ করছি। একেবারেই ভিন্ন জনরার একটা গল্প। মনোযোগ এই গল্পের দিকে ছিল। সেজন্য অন্য কাজে অতোটা ব্যস্ত হতে পারিনি। ছ’মাস পরপর গল্পের ধরন পরিবর্তন হয়। এজন্য বারবার পরিবর্তন করতে হয়েছে। এখন মোটামুটি ঠিকঠাক করে ফেলেছি। প্রযোজকও রেডি আছে। প্যান্ডামিক আসার কারণে আমার ফিল্মের গল্পটা অনেককিছু পরিবর্তন করতে হয়েছে। শিল্পী চূড়ান্ত হয়নি। হয়তো শিগগির সবকিছু ঠিক করে শুটিংয়ে নামবো। তবে এতোটুকু নিশ্চিত বলতে পারি, এখন থেকে নিয়মিত নির্মাণে আমাকে পাওয়া যাবে।

পরিচালক হলেন কেন?
আমি আগে মিউজিকে ছিলাম। ড্রামস বানাতাম। আমার মধ্যে একটা ক্রিয়েটিভ ন্যাক রয়েছে। সেই জায়গা থেকে পরিচালনায় এসেছি। আমি বড় হয়েছি একা। ক্লাস ফাইভ পর্যন্ত ঢাকায় ছিলাম। তারপর ইন্ডিয়াতে চলে যাই। ইউনিভার্সিটি শেষ করে আবার ঢাকায় ফিরি। বাবা মারা গেছেন অনেক আগে। পরিবারে একটাই ছেলে আমি। একা থাকার কারণে গল্প বলার সঙ্গী খুঁজতাম। আগে এটা গানে ড্রাম বাজিয়ে করতাম। কিন্তু এক সময় মনে হয় এটা অনেক লিমিটেড। এখন পরিচালনায় মাধ্যমে আমি অনেক কিছু অনেক মানুষের সঙ্গে শেয়ার করতে পারছি।

Tags: আবরার আতাহারআয়মান আসিব স্বাধীনগল্পচিত্রনাট্যনিশোরাজলিড বিনোদনশ্যামলসিনেমাস্বাধীন আহমেদ
Previous Post

কাতারে বাংলাদেশের ম্যাচ ৪ ডিসেম্বর

Next Post

মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলামের দাফন সম্পন্ন

Next Post
মহান মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম, বাংলাদেশি নেতা ও মুক্তিযোদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলামের দাফন সম্পন্ন

ধোঁয়াময় মাঠে শীতের সকালে দুইজন মানুষ হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ শীতের প্রকোপ ও করোনার দ্বিতীয় ঢেউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT