চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন কেবল তদন্তের অপেক্ষা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
11:49 অপরাহ্ন 13, মার্চ 2018
in সম্পাদকীয়
A A
উড়োজাহাজ

বাংলাদেশের বেসামরিক বিমান পরিচালনার ইতিহাসে সবচেয়ে বড় এবং হৃদয় বিদারক ঘটনার পর তা নিয়ে চলছে বহুমুখি বিচার-বিশ্লেষণ। স্বজন হারানোর বেদনা বুকে চেপে খোঁজা হচ্ছে নানা প্রশ্নের উত্তর। তবে সবকিছু ছাপিয়ে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার দায় নিয়ে শুরু হয়েছে অভিযোগ, পাল্টা অভিযোগের খেলা। আমরা লক্ষ্য করেছি, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ত্রিভুবন বিমানবন্দরের বিরুদ্ধে অভিযোগ করে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ। তারা সন্দেহ প্রকাশ করে বলেছে, নিয়ন্ত্রণ টাওয়ারের ভুল সংকেতের কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হতে পারে। এর কিছুক্ষণেরই মধ্যেই ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করে, নিয়ন্ত্রণকক্ষ থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী উড়োজাহাজটি অবতরণ করেনি। এখানেই শেষ নয়, এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের রেশ কাটতে না কাটতেই নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে উড়োজাহাজটির পাইলটদের সর্বশেষ কথোপকথনের একটি অডিও ইউটিউবে ছড়িয়ে পড়ে। সেই কথোপকথনেও নির্দেশনা সংকেত নিয়ে ভুল বোঝাবুঝির স্পষ্ট ধারণা পাওয়া যায়। প্রাথমিকভাবে অনেকেই মনে করছেন, দুইপক্ষের কথোপকথনে জিরো-টু এবং টু-জিরো নিয়েই বিভ্রান্তি তৈরি হয়। ওই বিমানবন্দরে জিরো-টু দক্ষিণ দিকে এবং টু-জিরো উত্তর দিক নির্দেশ করে। অবশ্য নেপাল সরকার এসব নিয়ে মাথা না ঘামিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা তদন্তে খুব দ্রুততার সাথে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে দেয়। ওই কমিটির নেতৃত্বে রাখা হয় দেশটির সাবেক সচিব ইয়াগিয়া প্রসাদ গৌতমকে। এই ঘটনার তদন্ত করবে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত দল। আমরা জেনেছি, এরই মধ্যে দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজেদের মধ্যে ঘটনার বিভিন্ন দিক নিয়ে আলোচনাও শুরু করেছে। এর অর্থ দাঁড়ায় দুই দেশ সঠিক পথেই আছে। কেননা হতাহতের তালিকায় দুই দেশের নাগরিকই রয়েছে। আমরা মনেকরি, পুরো ঘটনা তদন্তের পর কে প্রকৃত দোষী, তা উঠে আসবে। জানা যাবে ঘটনার আসল কারণও। যা থেকে শিক্ষা নেবে পুরো বিশ্বই। তাই তদন্ত পর্যন্ত অামাদের অপেক্ষা করতেই হবে। তার আগে কাউকে অভিযুক্ত বা দোষারোপ করা ঠিক হবে না। তা না হলে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার শঙ্কা থেকে যায়।

Tags: ইউএস বাংলাউড়োজাহাজ বিধ্বস্তনেপালবাংলাদেশ
Previous Post

কেবিন ক্রু নাবিলা জীবিত না মৃত এখনও জানা যায়নি

Next Post

ক্ষমতায় না থাকলে কে হবে ব্যক্তিগত কর্মকর্তা?

Next Post

ক্ষমতায় না থাকলে কে হবে ব্যক্তিগত কর্মকর্তা?

প্রয়োজনে সাইকেল, প্রতিবাদেও সাইকেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT