চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন আমি কী করবো: ববি হাজ্জাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 30, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A
নির্বাচন-ববি হাজ্জাজ

ইভিএমে চলা ঢাকা-৬ আসনের নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের একগুচ্ছ অভিযোগ জানিয়ে হতাশার সঙ্গে ববি হাজ্জাজ বলেন: ‘এখন আমি কী করবো?’

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ রাজনৈতিক জোট গণ ঐক্যের ‘হারিকেন’ মার্কার প্রার্থী হয়ে এ আসনে নির্বাচন করছেন।

রোববার বেলা ১১ টার দিকে তিনি নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের কাছে এ আসনের ভোটের বিষয়ে নানা অভিযোগ জানাতে আসেন। কিন্তু ইসি সচিবের সঙ্গে দেখা করতে না পেরে তিনি নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে তার অভিযোগ তুলে ধরেন।

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা তো আগে ভেবেছিলাম ইভিএম কেন্দ্রে ‘মেশিন ম্যানিপুলেশন’ হবে। এখন তো দেখছি ভোটকেন্দ্রই দখল হচ্ছে। আমার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। তাদের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে, যাদের কয়েকজনকে ইতোমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। এমনকি আমি আমার নিজ নির্বাচনী এলাকার অনেক সেন্টারের ঢুকতে পারিনি। আমাকে ঢুকতে দেওয়া হয়নি। যেমন নবাবপুর হাইস্কুল কেন্দ্রে আমি ঢুকতে পারিনি। সেখানে যখন বাধা দেওয়া হচ্ছিল, কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাছে পাইনি।’

ববি হাজ্জাজ আরো বলেন, প্রতিটি কেন্দ্রে লাঙ্গল প্রতীকের প্রার্থীর ২শ’ জনের মতো করে লোক কেন্দ্রের বাইরে অবস্থান করছে। আর কেন্দ্রের ভেতরে ভোটকক্ষে ৪০-৫০ জন করে অবস্থান নিয়েছে। কেন্দ্রগুলোতে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদের কর্মী সমর্থকরা নৈরাজ্য সৃষ্টি করেছে।

অনিয়মের কথা তুলে ধরে রিটার্নিং কর্মকর্তার বরাবর ১২টি কেন্দ্রের ভোট স্থগিত চেয়েছেন জানিয়ে ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, ‘ওইসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়নি এবং নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই ইসি সচিবের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু তার সাথে দেখা করতে পারিনি। এখান থেকে বলা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার জন্য। এ অবস্থায় তাই আপনাদের কাছেই বলছি। এখন আমি কী করবো?’

Tags: একাদশ জাতীয় নির্বাচনববি হাজ্জাজ
Previous Post

ভোটের অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ বিদেশি পর্যবেক্ষকদের

Next Post

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

Next Post

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ব্যালট পেপারের মুড়িসহ ২০০ ব্যালট ও সিল ছিনতাই, কেন্দ্র স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT