বাংলাদেশ সফরের বিষয়ে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র ডেভ মিডলটন বলেছেন, তাদের আগের অবস্থানেরও কোনো পরিবর্তন ঘটেনি।
ক্রিকেট.কম.এইউ’র কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করে মিডলটন বলেন, এ বিষয়ে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, তাই আগের অবস্থানেরও কোনো পরিবর্তন ঘটেনি।
ধারণা করা হচ্ছে সহসাই কাটছে না বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুই ম্যাচ সিরিজের মেঘ।
এর আগে নিরাপত্তা অজুহাতে ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষের দুই ম্যাচ টেস্টে সিরিজ খেলতে বাংলাদেশে আসার ব্যাপারে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসেসিয়েশন (সিএ)।
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড শুক্রবার তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে যে ‘সিকিউরিটি অ্যালার্ট’ জারি করে তার সূত্র ধরেই পরদিন টেস্ট দলের বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
এর পরই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান শন ক্যারল নেতৃত্বে চার সদস্যের দল।
নিরাপত্তা নিয়ে তার বিসিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সকল নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেন। তবে এরপরও এখন পর্যন্ত সন্তুষ্ট নয় ক্রিকেট অস্টেলিয়া।






