চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও সাগরে চার হাজার বাংলাদেশী ও রোহিঙ্গা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
5:00 পূর্বাহ্ন 16, মে 2015
in আন্তর্জাতিক
A A

থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার নিকটবর্তী সাগরে এখনও ভাসমান অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় চার হাজার বাংলাদেশী এবং রোহিঙ্গা শরণার্থী। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (অাইওএম)’র বাংলাদেশ অফিস জানিয়েছে, শনিবারও ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে শরণার্থীদের একটি নৌকা এসে ভিড়েছে। তবে এখনও জানা যায়নি সেখানে কতোজন শরণার্থী আছেন।

অাইওএমের বাংলাদেশ প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, এখন পর্যন্ত থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় দুই হাজার ৮শ’ বাংলাদেশী এবং রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪শ’ ২০ জন রোহিঙ্গাকে মিয়ানমারে এবং ১শ’ ১৬ জন বাংলাদেশীকে দেশে ফেরত নিয়ে আসা হয়েছে। বাকি ১ হাজার ২শ’ ৪৯ জন ইন্দোনেশিয়ায়, ১ হাজার ১শ’ ৭ জন মালয়েশিয়ায় এবং বাকি ৩শ’ ৭০ জন থাইল্যান্ডে অবস্থান করছেন।

এসব শরণার্থীর ভবিষ্যত বিষয়ে আসিফ মুনীর বলেন, বিষয়টি আসলে সরকারের সিদ্ধান্তের ব্যাপার। প্রত্যেকটি দেশে আলাদা আলাদা অভিবাসন আইন আছে। ২৯ মে থাইল্যান্ডে অভিবাসন নিয়ে সম্মেলনে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা। তবে রোহিঙ্গাদের নাগরিকত্ব না থাকায় তাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায় বেশি প্রাধান্য দেবে।

তিনি জানান, এখনও পর্যন্ত কতজন রোহিঙ্গা সেখানে আছেন তার গণনা শুরু হয়েছে।

তবে আসিফ মুনীর বলেন, মিয়ানমারের সরকার থাইল্যান্ডের ডাকা আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাই সম্মেলনে রোহিঙ্গাদের ব্যাপারে কী সিদ্ধান্ত আসবে তা ধারণা করা কষ্টকর।

‘হয় রোহিঙ্গাদের আশ্রয়দাতা দেশগুলো সে দেশে বৈধ নাগরিকত্ব দেবে। অথবা আলোচনা করে অন্য কোনো দেশে তাদেরকে স্থানান্তরিত করতে হবে,’ বলে মন্তব্য করেন তিনি।

নাগরিকত্ব থাকায় বাংলাদেশীদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে জানিয়ে আসিফ মুনীর বলেন, বাংলাদেশীরা সেখানে কাজের উদ্দেশে গিয়েছে। যদি দেশগুলো চায় তাহলে এসব অভিবাসীকে ওইসব দেশে কাজের ব্যবস্থা করে বৈধ হিসেবে মর্যাদা দিতে পারে। না হলে বাংলাদেশ সরকারকে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

এখনও পর্যন্ত উদ্ধার করা শরণার্থীদের থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় আশ্রয় দেয়া হয়েছে। এসব দেশের বিভিন্ন ক্যাম্পে তাদের রাখা হয়েছে। তাদের জীবন ধারণের জন্য প্রাথমিক উপকরণও সরবরাহ করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম), জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং বিভিন্ন এইড এজেন্সি তাদের সহযোগিতা করে যাচ্ছে।

এর আগে মালয়েশিয়া এবং থাইল্যান্ড তাদের উপকূলে শরণার্থীদের ভিড়তে না দিয়ে মাঝ সাগরে ফেরত পাঠালেও এখন নৌকাগুলো তীরে ভিড়তে দিচ্ছে।

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসীশরণার্থী
Previous Post

চট্টগ্রামে পরিচ্ছন্নতায় ৬ মাস প্রচারণা চালাবেন নাছির

Next Post

শেখ হাসিনা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

শেখ হাসিনা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লিভারপুলের জার্সি গায়ে শেষ বারে মত মাঠে জেরার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT