চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও রাগ ভাঙেনি সালমানের?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

দুইবছর আগে সালমানের অভিমানের কারণে ‘সুলতান’ চলচ্চিত্র থেকে অরিজিতের গাওয়া ‘জাগ ঘুমিয়া’ গানটি শেষ পর্যন্ত বাদ গিয়েছিল। তার পরিবর্তে সে গান গেয়েছিলেন রাহাত ফতেহ আলী খান। সিনেমার অ্যালবামেও ছিল না অরিজিতের গাওয়া ভার্সন।

শোনা যাচ্ছে, আবারও একই কাহিনীর পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এবারও অরিজিতের কণ্ঠ বাদ দিয়ে রাহাতের কণ্ঠে পাওয়া যাবে ২৩ ফেব্রুয়ারি মুক্তির প্রতীক্ষায় থাকা ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ এর গান।

২০১৬ তে অরিজিতের এক ফেসবুক পোস্ট থেকে জানা যায়, কোন এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিতের আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন সালমান খান। তারই ফলস্বরূপ ‘সুলতান’ চলচ্চিত্র থেকে অরিজিতের গাওয়া গানটি বাদ দেয়া হয়। সে সময় সালমানের কাছে খোলা চিঠি লিখে ক্ষমা প্রার্থনাও করেছিলেন অরিজিৎ। কিন্তু শেষ পর্যন্ত সালমানের সিনেমায় কণ্ঠ দেয়ার স্বপ্ন আর পূরণ হয়নি তখন অরিজিতের।

সে সময় সালমান জানিয়েছিলেন গানের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। কার গান যাবে কি না যাবে সেটা পরিচালকের সিদ্ধান্ত। তাঁর কাছে অরিজিৎ আর রাহাত একই কথা।

সম্প্রতি আবার খবর এসেছে, সোনাক্ষী সিনহা ও দিলজিতের ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ চলচ্চিত্রের একটি গানে বিশেষ উপস্থিতি আছে সালমান খানের। সেই গান থেকে অরিজিতের কণ্ঠ আবারও বাদ দিয়ে সেখানে চূড়ান্ত করা হচ্ছে অন্য শিল্পীর নাম। এবং কারণ হিসেবে ধারনা করা হচ্ছে, অরিজিতের উপর সালমান খানের এখনও রাগ কমেনি।

অবশ্য, ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ এর দল বলছে অরিজিৎ কোন গান রেকর্ডই করেননি এই সিনেমার জন্য, বাদ দেয়ার তো প্রশ্নই আসে না।

দেখা যাক, এবার এই বিষয়ে কী বক্তব্য দেন অরিজিৎ। ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ ফেব্রুয়ারি। সোনাক্ষী, দিলজিৎ ছাড়াও এতে অভিনয় করেছেন করণ জোহর, রিতেশ দেশমুখ প্রমুখ।

Tags: অরিজিৎ সিংকরণ জোহরসালমান খানসোনাক্ষী সিনহা
Previous Post

দলে সুযোগ না পেয়ে পাকিস্তানি ক্রিকেটারের আত্মহত্যা

Next Post

সেপটিক ট্যাঙ্কে মিলল ব্যবসায়ীর লাশ

Next Post

সেপটিক ট্যাঙ্কে মিলল ব্যবসায়ীর লাশ

অপরাহকে হারাতে চান ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT