চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনই সিএএ-তে স্থগিতাদেশ দেবে না সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 22, জানুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাগরিকত্ব (সংশোধনী) আইন-স্থগিতাদেশ

ভারতের বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) আইনের ওপর স্থগিতাদেশ আরোপে অস্বীকৃতি জানিয়ে দেশটির সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছেন, কেন্দ্রীয় সরকারের বক্তব্য না শুনে এ আইনের ব্যাপারে কোনো স্থগিতাদেশ দেয়া হবে না।

মামলা কার্যকর স্থগিত করার আবেদন জানিয়ে দায়ের করা একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত এ কথা বলেন। এ পিটিশনের জবাব দিতে কেন্দ্রকে ৪ সপ্তাহের সময় দিয়েছেন সর্বোচ্চ আদালত।

ইতোমধ্যে কেন্দ্র বরাবর নোটিস পাঠিয়েছেন প্রধান বিচারপতি এস এ বোবদে’র নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট বেঞ্চ। বেঞ্চটি নাগরিকত্ব আইন বিষয়ক ১৪৩টি পিটিশনের শুনানি করছেন, যার বেশিরভাগই আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা।

বুধবার বিচারপতি বোবদে বলেন, পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ এই পিটিশনগুলোর বিষয়ে একটি অন্তর্বতীকালীন আদেশ দেবেন। কিন্তু কেন্দ্রের কাছ থেকে না শুনে কোনোভাবেই নাগরিকত্ব আইন স্থগিত করা হবে না।

‘এ বিষয়টি এখন সবার চিন্তাতেই সবার ওপরে রয়েছে। কিন্তু যেহেতু ভিড় সামলানোই যাচ্ছে না, সেহেতু আমরা ছোট ছোট বিষয়গুলো চেম্বারে দেখবো এবং সেগুলোর জন্য আইনজীবীরা চেম্বারে আসবেন,’ বলেন তিনি।নাগরিকত্ব (সংশোধনী) আইন-স্থগিতাদেশ

আদালতের নির্দেশের সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল বলেন, সরকার ১৪৩টি পিটিশনের মধ্যে ৬০টির মতো পিটিশনের কপি পেয়েছে। সেগুলো নিয়ে কাজ চলছে। বাকি পিটিশনগুলোর জবাব দেয়ার জন্য আরও সময় দেয়ার আবেদন জানান তিনি।

ওই সময় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আদালত বেঞ্চের কাছে নাগরিকত্ব আইন স্থগিত করার এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) আপাতত পেছানোর জোর আবেদন করলে আদালত স্থগিতাদেশ না দেয়ার সিদ্ধান্তের কথা জানান।

ভারতের প্রতিবেশী তিন দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ও খ্রিস্টানদের দেশটিতে নাগরিকত্ব দিতে আইন সংশোধন করে কেন্দ্রীয় সরকার। গত বছরের ১১ ডিসেম্বর লোকসভায় পাস হয় সংশোধিত নাগরিকত্ব বিল (সিএবি)। তারপর পরেরদিন ১২ ডিসেম্বর রাজ্যসভায় পাস হয় হয়ে যায় বিলটি।

১৩ ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ওই বিলে সই করার পর তা আইনে পরিণত হয়।

রাজ্যসভায় পাসের পর থেকেই সারাদেশে আইনটি নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু করে বিরোধীদলগুলো। তাদের দাবি, এই আইন বিভেদমূলক। ভারতীয় সংবিধানের ‘ধর্মনিরপেক্ষ চরিত্রে আঘাত’ হেনেছে।

তবে এমন বিক্ষোভের মধ্যেই গত ১০ জানুয়ারি বিতর্কিত এ আইনটি কার্যকর করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Tags: নতুন নাগরিকত্ব আইননাগরিকত্ব (সংশোধনী) আইনবিতর্কিত নাগরিকত্ব আইনভারত
Previous Post

‘আদা সমুদ্দুর’-এর জন্য গাইলেন চন্দনা মজুমদার

Next Post

লালমনিরহাটের সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত

Next Post
ভারত থেকে অনুপ্রবেশ

লালমনিরহাটের সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত

নায়করাজের জন্মবর্ষে দিনব্যাপী আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT