চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক লাথির দাম ৮১ লাখ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 26, এপ্রিল 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১২ মিনিট খেলেছেন অ্যালেক্সিস সানচেজ। এই সময়ে মাত্র একবার বলে লাথি মারতে পেরেছেন চিলিয়ান ফরোয়ার্ড। সেই লাথির জন্য বাড়তি ৮৬ হাজার ইউরো খরচ গুণতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। বাংলাদেশি অর্থে যার মূল্য প্রায় ৮১ লাখ টাকা!

নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গত বুধবার ২-০ গোলে হেরেছে ম্যানইউ। ‘যোগ্য প্রতিপক্ষের কাছে হেরেছি’ বলে হারের দায়টা ঘাড়ে তুলে নিয়েছেন রেড ডেভিল কোচ ওলে গানার সলশেয়ার।

হোসে মরিনহোর ভাঙাচোরা দলকে জোড়া লাগিয়ে আপদকালীন কোচ হিসেবে দারুণ শুরু করেছিলেন সলশেয়ার। ম্যানইউর ইতিহাসে প্রথম কোচ হিসেবে জিতেছিলেন শুরুর টানা ছয় ম্যাচ। কিন্তু কোচের পদটা স্থায়ী হতেই বিপদ দেখা শুরু করেছেন এ নরওয়েজিয়ান ভদ্রলোক। তার শুরুর সময় পল পগবা আর এখনকার পল পগবার মাঝে যেমন কোনো মিল খুঁজে পাচ্ছেন না, তেমনি অ্যালেক্সিস সানচেজের পেছনে অঢেল অর্থ ঢালার যুক্তিও তার কাছে অজানা!

বার্সেলোনার ফর্ম আর্সেনালে ধরে রাখায় হোসে মরিনহোর চোখে পড়েছিলেন সানচেজ। একজন নিখাদ স্ট্রাইকারের খোঁজে ৪৮ মিলিয়ন ইউরো খরচ করে চিলিয়ান তারকাকে দলে টানে ম্যানইউ। সপ্তাহে ৪ লাখ পাউন্ড বেতন পাওয়া এ ফুটবলার বর্তমান দলটার সবচেয়ে বেশি পারিশ্রমিক পান!

সানচেজের পেছনে ম্যানইউর খরচ এখানেই শেষ নয়। প্রতি ম্যাচে নামার জন্য বাড়তি ৭৫ হাজার পাউন্ড বোনাস হিসেবে পান এ ফুটবলার। ম্যানসিটির বিপক্ষে মাত্র ১২ মিনিটের জন্য মাঠে নামানোয় সেই অর্থই গুণতে হচ্ছে রেড ডেভিলদের।

এত অর্থ পাচ্ছেন অথচ মাঠে ঠিক তার উল্টোটাই দিচ্ছেন সানচেজ। চোটের কারণে বেশিরভাগ সময় ডাগআউটে থাকছেন। যখন মাঠে নামছেন থাকছেন নিজের ছায়া হয়ে। নাম-পারফরম্যান্স, কোনো কিছুরই সঠিক ব্যবহার করতে পারছেন না!

চলতি মৌসুমটা কোনরকমে কাটিয়ে আগামী মৌসুমে হয়তো নতুন করে দল পুনর্গঠনে নামবেন সলশেয়ার। নতুন খেলোয়াড় কিনবেন, পুরনোদের কাউকে না কাউকে ছেড়ে দেবেন। সেই পুরনোদের মধ্যে সানচেজের থাকারই কথা! যা অবস্থা তাতে এরইমধ্যে দলে ব্যয়বহুল হাতিতে পরিণত হয়েছেন এ ফরোয়ার্ড। ছেড়ে দেয়া খেলোয়াড়দের তালিকা করলে কোপটা সবার আগে যে তার উপরেই পড়বে সেটা এখনই বলে দেয়া যায়!

Tags: অ্যালেক্সিস সানচেজম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

বিপদ জেনেও মাঠে নেমে ফুটবলারের মৃত্যু

Next Post

‘বঙ্গবন্ধুর নাম বিক্রি করে কোনো ব্যবসা করা যাবে না’

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-তারুণ্য

'বঙ্গবন্ধুর নাম বিক্রি করে কোনো ব্যবসা করা যাবে না'

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে হানিফের বক্তব্য, রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে না গেলে জনগণ আর কোনো দিন বিএনপিকে ভোট দেবে না: হানিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT