চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

মুহাম্মদ মেহেদী হাসান by মুহাম্মদ মেহেদী হাসান
7:20 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্চটা গড়ে দিয়েছিলেন নাসুম-মোস্তাফিজরা। বাকি কাজটা ছিল ব্যাটসম্যানদের উপর। শুরুর দিকে খানিকটা পা হড়কানো ভয় ধরালেও নাঈম-মাহমুদউল্লাহ বিপদ কাটিয়ে দেন। তাতে নিউজিল্যান্ডের দেয়া ৯৪ রানের লক্ষ্য ছুঁয়ে ৬ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

গত বুধবার নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। শুক্রবার ৪ রানে জিতে করে ২-০। তৃতীয় ম্যাচে ৫২ রানে জিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

পাঁচ টি-টুয়েন্টির লড়াইয়ে চতুর্থ ম্যাচে জিতে টানা তৃতীয় সিরিজ জয় ও কিউইদের বিপক্ষে প্রথমবার ছোট ফরম্যাটের সিরিজ বিজয় নিশ্চিত করল লাল-সবুজরা। শেষ ম্যাচ শুক্রবার।

বুধবার নিউজিল্যান্ড দলপতি টম ল্যাথাম টসে জিতে আগে বোলিংয়ের আমন্ত্রণ জানান মাহমুদউল্লাহদের। এসে ১৯.৩ ওভারে কিউইদের সবকটি উইকেট তুলে নিয়ে ৯৩ রানে অলআউট করে দেয় স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় নেমে ৬ উইকেট ও ৫ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে বাংলাদেশ।

লিটন দাস অতি-আক্রমণাত্মক হতে যেয়ে উইকেট বিলিয়েছেন, করে গেছেন ৬ রান। সাকিব আল হাসানও একই, বেরিয়ে মারতে যেয়ে স্টাম্পিং, তার পাশে ৮ বলে ৮ রান। মুশফিকুর রহিম তো রানের খাতাই খুলতে পারেননি। উইকেটের বাইরের বল টেনে বোল্ড সুইপ খেলতে যেয়ে।

এ অবস্থায় জুটি বাধেন অপর ওপেনার নাঈম শেখ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে ধীরেসুস্থে এগিয়ে যোগ করেন ৩৫ রান। ম্যাচটা তখন হাতের মুঠোয়। একটি করে ছয়-চারে নাঈম ৩৫ বলে ২৯ করে ফিরে গেলে উইকেটে আসেন আফিফ হোসেন।

আফিফকে (৬৮*) নিয়ে বাকি পথ নিরাপদেই পাড়ি দেন মাহমুদউল্লাহ। টাইগার অধিনায়ক ২ ছয় ও এক চারে ৪৩ রানে অপরাজিত থেকে যান, ৪৮ বলে ইনিংস সাজিয়ে।

এর আগে শুধুই বোলারদের দারুণ প্রদর্শনীর গল্প। নাসুম ইনিংস শুরু করেছিলেন উইকেট মেডেনে। দ্বিতীয় স্পেলে এসে নির্ধারিত ৪ ওভার শেষ করলেন জোড়া উইকেট মেডেনে। হ্যাটট্রিকটা হয়নি। তবে কাজের কাজটা করে দিয়ে যান। যার শেষটা টানেন মোস্তাফিজুর রহমান। একশ নিচে থাকে লক্ষ্য।

কিউই ইনিংসের শুরুতে অতি-আক্রমণাত্মক হওয়ার মাশুল দেন ফিন অ্যালেন। এক ছয়ে ৮ বলে ১২ করার পর তাকে সাইফউদ্দিনের তালুবন্দি করেন নাসুম। আগেই আরেক ওপেনার রাচিন রবীন্দ্রকেও ফিরিয়েছেন তিনি। ৫ বল খেলা রবীন্দ্রকে রানের খাতাই খুলতে দেননি, বানান সাইফউদ্দিনের ক্যাচ।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগার স্পিনারের জোড়া ধাক্কার পর বাকিরা মিলে লাগাম টেনে দেন কিউইদের রান চাকায়। যেইনা রানের চাকা ঘোরার মতো জুটি এনেছেন টম ল্যাথাম ও উইল ইয়াং, আঘাত হানেন মেহেদী।

এক চরে ২৬ বলে ২১ করা অধিনায়ক ল্যাথামকে দারুণ এক টার্নে সোহানের সহযোগিতায় স্টাম্পিং করে ফেরত পাঠান সাজঘরে।

সেখান থেকে ফের জোড়া হানায় কিউই মিডল এলোমেলো করে দেন নাসুম। ১২তম ওভারের দ্বিতীয় বলে হেনরি নিকোলকে (১) বোল্ড করে দেন। পরের বলে রানের খাতা খোলার আগেই ডি গ্র্যান্ডহোমকে উইকেটের পেছনে সোহানের ক্যাচ বানান।

৪ ওভারে ২ মেডেনে ১০ রানে ৪ উইকেট নিয়ে নিজের কাজটা শেষ করেন নাসুম। সেখানে দায়িত্ব বুঝে নেন মোস্তাফিজ। ৩.৩ ওভারে ১২ রানে ৪ উইকেট তার।

টম ব্লান্ডেলকে (৪) নাঈমের ক্যাচ বানিয়ে শুরু ফিজের। কোল ম্যাককোনিকে (০) দর্শনীয় এক ফিরতি ক্যাচে ফেরান। কাটা হয়ে থাকা উইল ইয়াংকে বানিয়েছেন মাহমুদউল্লাহর ক্যাচ। ৫ চার এক ছয়ে ৪৮ বলে ৪৬ করে যান ইয়াং।

কিউই ইনিংসের শেষটাও টানেন ফিজ। ব্লেইর টিকনেরকে মেহেদীর তালুবন্দি করে। মাঝে এজাজ প্যাটেলকে বোল্ড করে দেন সাউফউদ্দিন। ৩ ওভারে ১৬ রানে ওই এক উইকেট তার।

সাকিব উইকেটশূন্য টানা দ্বিতীয় ম্যাচের মতো, ৪ ওভারে ২৫ রানে। মেহেদী সমান ওভারে দেন ২১ রান, উইকেট ১টি।

Tags: নাসুমমাহমুদউল্লাহমোস্তাফিজলিড স্পোর্টসল্যাথাম
Previous Post

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু কমেছে

Next Post

ডেঙ্গুতে হাসপাতালে আরও ২৫৬ রোগী

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে আরও ২৫৬ রোগী

বিশ্বব্যাপী মহামারি মোকাবিলায় ফ্রান্স সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারি থেকে মানুষ ও বন্যপ্রাণী রক্ষায় ফ্রান্স সম্মেলনে আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT