চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ বাদেই অন্য ম্যানইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 20, আগস্ট 2019
in ফুটবল, স্পোর্টস
A A

শক্তিশালী চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে নতুন মৌসুম শুরু করেছিল তারা। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পল পগবার পেনাল্টি মিসের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল ম্যানচেস্টার।

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল অতিথিদের সামনে। কিন্তু পেনাল্টি পাওয়ার সুযোগটি কাজে লাগাতে পারেননি পগবা। ফরাসি তারকার গোল মিসের খেসারত শেষ পর্যন্ত ম্যানইউকে দিতে হয়।

ম্যানইউর হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্থনি মার্শাল। আর স্বাগতিকদের হয়ে সমতাসূচক গোলটি করেন রুবেন নেভাস।

মলিনাক্স স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। মার্কাস রাশফোর্ডের বাড়ানো বল ঠিকানায় পাঠান মার্শাল। সব প্রতিযোগিতা মিলে এটি ছিল তার ৫০তম গোল।

বিরতির পর ঘুরে দাঁড়ায় উলভারহ্যাম্পটন। ৫৫ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেস। এরপরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ম্যানইউর। ৬৭ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আসে পগবার সামনে। কিন্তু ফরাসি এই মিডফিল্ডারের শট মিস হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের।

লিগে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানইউ। সমান ম্যাচে দুটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে একনম্বরে লিভারপুল। সমান ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আর্সেনাল। তিনে থাকা ম্যানসিটির পয়েন্ট ৪।

Tags: ইপিএল-২০১৯ইপিএল-২০১৯/২০ম্যানইউলিড স্পোর্টস
Previous Post

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Next Post

হাসপাতালের বারান্দায় সন্তান জন্ম দিতে বাধ্য হলেন এক নারী

Next Post

হাসপাতালের বারান্দায় সন্তান জন্ম দিতে বাধ্য হলেন এক নারী

হংকং-ফেসবুক-টুইটার-অ্যাকাউন্ট বন্ধ-হংকংয়ে

হংকংয়ে ‘গুজব’ ঠেকাতে হাজার চীনা অ্যাকাউন্ট ব্লক করল ফেসবুক-টুইটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT