চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক মৌসুম বার্সায় বসে আদা-জল খেতে হবে মেসিকে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসির বার্সেলোনায় থেকে যাওয়া বোকামি, এমন মনে করেন মেক্সিকান কিংবদন্তি হুগো সানচেজ। বাবা ও এজেন্ট হোর্হে মেসি ছেলেকে ভুল পরামর্শ দিয়েছেন বলেও মত রিয়াল মাদ্রিদ সাবেকের।

দশদিন টানাপোড়েনের পর শুক্রবার বার্সায় আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান মেসি। তার আগে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ন্যু ক্যাম্প ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে ফুটবল বিশ্বের মনোযোগ নাড়িয়ে দিয়েছিলেন বার্সা অধিনায়ক।

ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার কথা জানানো মেসির অন্যতম ভুল বলে ইএসপিএন এফসিকে জানিয়েছেন সানচেজ। সিদ্ধান্ত নিতে যে দ্বিধায় ভুগছেন মেসি, ফ্যাক্সেই নাকি সেই দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে, ‘অসময়ে ব্যুরোফ্যাক্স ক্লাব সভাপতির মর্যাদা বাড়িয়ে দিয়েছে আর তিনি মেসিকে দুর্বল বানাতে সময় পেয়েছেন।’

‘মেসির এছাড়া কোনো উপায়ও ছিল না অবশ্য। কারণ তার বাবা এবং আইনি সংস্থা থেকে সে ভুল পরামর্শ পেয়েছে প্রতিনিয়ত। তারা ব্যুরোফ্যাক্সটা জমিয়ে রাখতে পারতো। এর কারণে দলের কাছে মেসির দুর্বল একটা ছবি ফুটে উঠেছে।’

‘কাকতালীয়ভাবে মেসির আইনজীবী আগে বার্সেলোনার হয়ে কাজ করেছে। স্বার্থের সংঘাত বুঝতে পেরেই কাতালান ক্লাবটি তাদের কৌশল বদলে ফেলেছে। যদি মেসি আর তার বাবা বার্সা ছাড়তেই চাইত, তাহলে তাদের সময় নষ্ট করার কোনো দরকার ছিল না।’

২০২১ সালে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। চাইলে তখন বিনা ট্রান্সফার ফিতে ম্যানসিটি, পিএসজি কিংবা ইন্টার মিলানে যেতে পারবেন আর্জেন্টাইন তারকা। এই এক মৌসুমে মেসি তেমন কিছু জিততে পারবেন না বলেই মনে করেন সানচেজ।

‘মেসির আর কোনো উপায় নেই। আগামী এক মৌসুম বসে বসে আদা-জল খাওয়া ছাড়া। সে শিরোপা জিততে পছন্দ করে। তার উচিৎ ছিল এমন একটা দলে যাওয়া যারা শিরোপা জেতার মতো। মেসির উচিৎ ছিল আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজেকে সেরা প্রমাণিত করা।’

‘সমস্যা হচ্ছে বার্সেলোনা আগামী মৌসুমে মেসিকে ধোঁকায় ফেলে দেবে, সে নিজেই নিজের ব্যবহার আর খেলা দিয়ে বুঝতে পারবে যে সে এখন আর আগের মতো তরুণ নেই, যে ছোটাছুটি করতে পারবে।’

Tags: বার্তেমেউবার্সাবার্সেলোনামেসিমেসির দলবদলম্যানচেস্টার সিটিরদ্রিগো মেসিলা লিগালিওনেল মেসিলিড স্পোর্টসহোর্হে মেসি
Previous Post

সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নাম সালমান শাহ: শাকিব খান

Next Post

করোনাভাইরাস: দেশে কমেছে শনাক্ত ও মৃতের সংখ্যা

Next Post
চ্যানেল আই অনলাইন হোস্ট সুমী আখন্দের ছবি ও অনুষ্ঠান শিরোনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে কমেছে শনাক্ত ও মৃতের সংখ্যা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে লকডাউনের কারণে জনশূন্য রাস্তাঘাট ও ট্রাম।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরও দুই সপ্তাহ লকডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT