চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে সড়কে প্রাণ হারিয়েছেন ৫১৭ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 03, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে ৪০৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১৭ জন এবং আহত হয়েছেন ৬৫৯ জন।

এই সময়ে ৬টি নৌ দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। এছাড়া ১৩টি রেল দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

বুধবার রোড সেফটি ফাউন্ডেশন এ পরিসংখ্যান প্রকাশ করেছে। এই ফাউন্ডেশন জানায়: সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে: ১৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭১ জন, যা মোট নিহতের ৩৩.০৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.৪২ শতাংশ। দুর্ঘটনায় ১২৭ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৪.৫৬ শতাংশ।

যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৬ জন, অর্থাৎ ১৪.৭০ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে: দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩৮টি (৩৪%) জাতীয় মহাসড়কে, ১২২টি (৩০.০৪%) আঞ্চলিক সড়কে, ৯৫টি (২৩.৩৯%) গ্রামীণ সড়কে, ৪৪টি (১০.৮৩%) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৭টি (১.৭২%) সংঘটিত হয়েছে।

দুর্ঘটনাগুলোর ৭৯টি (১৯.৪৫%) মুখোমুখি সংঘর্ষ, ১৪২টি (৩৪.৯৭%) নিয়ন্ত্রণ হারিয়ে, ১২৩টি (৩০.২৯%) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৪৯টি (১২.০৬%) যানবাহনের পেছনে আঘাত করা ও ১৩টি (৩.২০%) অন্যান্য কারণে ঘটেছে।

সংগঠনটির পর্যবেক্ষণে বলেছে: সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেপরোয়াভাবে বাড়ছে। গত জানুয়ারি মাসে ৪২৭টি দুর্ঘটনায় ৪৮৪ জন নিহত হয়েছিল। গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৫.৬১ জন। ফেব্রুয়ারিতে প্রতিদিন নিহত হয়েছে গড়ে ১৮.৪৬ জন। এই হিসেবে ফেব্রুয়ারিতে প্রাণহানি বৃদ্ধির হার ১৮.২৬ শতাংশ।

এছাড়া রোড সেফটি ফাউন্ডেশন জানায়: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এসব দুর্ঘটনায় নিহতদের প্রায় সবার বয়স ১৩ থেকে ৪০ বয়সের মধ্যে। ৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬ জন যুবক নিহত হয়েছে, ২ জন গুরুতর আহত। অর্থাৎ প্রতিটি মোটরসাইকেলে ৩ জন করে আরোহী ছিল।

প্রতিবেদনে বলা হয়: সড়ক নিরাপত্তা বিষয়ে অজ্ঞতা, অবহেলা এবং ট্রাফিক আইনের প্রয়োগহীনতা এর প্রধান কারণ। মোটরসাইকেল ক্রয় ও চালনার ক্ষেত্রে ট্রাফিক আইনের প্রয়োগ এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

এই প্রেক্ষাপটকে আতঙ্কজনক উল্লেখ করে সরকার মোটরসাইকেলের নিবন্ধন ফি কমানো এবং সিসি সীমা উন্মুক্ত করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে মোটরসাইকেল দুর্ঘটনা বাড়বে জানিয়ে বিষয়টি সরকারকে পুনঃবিবেচনার আহ্বান জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

Tags: রোড সেফটি ফাউন্ডেশনসড়ক দুর্ঘটনায় নিহত
Previous Post

করোনার টিকায় সব ধরনের কর অব্যাহতি

Next Post

প্রথম ধাপে ৩৭১ ইউনিয়নে ভোটগ্রহণ ১১ এপ্রিল

Next Post
সিটি নির্বাচন

প্রথম ধাপে ৩৭১ ইউনিয়নে ভোটগ্রহণ ১১ এপ্রিল

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এর শেষ সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT