চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মাসের জন্য মাঠের বাইরে স্টোকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 পূর্বাহ্ন 09, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটার স্টোকস মাঠে বলের দিকে নজর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়ে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। কাউন্টি চ্যাম্পিয়নশিপে স্টোকস ফিরতে চাইলেও আপাতত সেটি হচ্ছে না।

অ্যাশেজ সিরিজে সাইড স্ট্রেনের সাথে লড়াই করেন ইংলিশ অলরাউন্ডার। এরপর ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ৯৯ ওভার বোলিং করেন। অ্যান্টিগায় হওয়া প্রথম টেস্টে তিনি ৪১ ওভার বোলিং করেছিলেন। এতে তার বাঁ হাঁটুর উপর বেশ চাপ পড়ে।

গত শুক্রবার সংক্ষিপ্ত বিবৃতিতে ইসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘বেনের (স্টোকস) বাম হাঁটুতে একটি স্ক্যান করা হয়েছিল। তাতে নতুন কোনো সমস্যা ধরা পড়েনি।’

‘আমরা তাকে আগামী মে মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা করছি। তিনি যদি হাঁটুতে ব্যথা অনুভব করেন, তাহলে আবারো স্ক্যান করানো হবে। আমরা ডারহামের উনার পরিচালনা (পুনর্বাসন) করতে থাকব।’

স্টোকস বলেছেন, ‘আমি মনে করি এটা খুব স্পষ্ট যে ক্যারিবীয়ানে আমার হাঁটুর সঙ্গে কিছুটা লড়াই করছিলাম। এই মুহুর্তে কোনো প্রশিক্ষণ নেই। তাই আমি স্ক্যান করাবো এবং তারপরে আমরা কী ঘটছে তা জানতে পারব। তারপর আশা করি সেখান থেকে একটি পরিকল্পনা করতে পারবো।’

Tags: ইনজুরিইংল্যান্ডইসিবিলিড স্পোর্টসস্টোকস
Previous Post

ব্রাজিল নয়, আজীবন ম্যানসিটির কোচ থাকতে চান গার্দিওলা

Next Post

শর্তসাপেক্ষে এ বছর হজ করতে পারবে ১০ লাখ মানুষ

Next Post
বিশাল সংখ্যক মুসল্লি কাবা শরিফের চারপাশে নামাজ আদায় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শর্তসাপেক্ষে এ বছর হজ করতে পারবে ১০ লাখ মানুষ

রণবীর-আলিয়া প্রসঙ্গে বললেন নীতু, ছবি তে তিনজনের হাসিমুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

'একে অপরের জন্যই তৈরি', রণবীর-আলিয়া প্রসঙ্গে বললেন নীতু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT